ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অভিযোগের সুযোগ নেই: চিফ হুইপ ওষুধের দাম নিয়ন্ত্রণ নীতিমালা বাতিল করে সরকার জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে : ব্যারিস্টার ফুয়াদ গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা ছিল, হলো না ডেঙ্গু মোকাবিলায় আইন প্রয়োগ শুরু, লার্ভা পেলেই ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক এক মাসে ১০৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬০: র‍্যাব গভীর অরণ্যে মাটির নিচে মিলল ৬ পিস্তল, গুলি-ম্যাগাজিন যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা ‘সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে ওঠবে’, প্রত্যাশা মির্জা ফখরুলের হিমির নানা কথা
Advertise with us

এক মাসে ১০৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬০: র‍্যাব

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   ১০ বার পঠিত
এক মাসে ১০৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬০: র‍্যাব

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে গত জুলাই মাসে অভিযান চালিয়ে ১০৪টি অস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসব ঘটনায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

র‍্যাব জানায়, উদ্ধার করা ১০৪টি অস্ত্রের মধ্যে ৬৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৩৯টি বিদেশি অস্ত্র। এসব অস্ত্র উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ইন্তেখাব চৌধুরী বলেন, আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা ও সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব কাজ করে যাচ্ছে। একই সঙ্গে অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও র‍্যাব আরও দৃঢ়ভাবে কার্যক্রম পরিচালনা করবে।

তিনি বলেন, জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে আমরা সর্বদা নিজেদের নিয়োজিত রাখব বলে প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us