ঢাকা
২১ আগস্ট ২০২৬
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চারজন, শপথ আজই রাতে ঘর ঝাড়ু দিলে কি অমঙ্গল হয়? হোটেল কক্ষ নোংরা করার অভিযোগ, যা বললেন জেমসের ম্যানেজার চিকিৎসায় অবহেলায় এক মায়ের মৃত্যু মেনে নেওয়া যায় না : স্বাস্থ্যমন্ত্রী বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে : হামিদুর রহমান নিত্যপণ্যের দামে হিমশিম খাচ্ছে ক্রেতারা রাষ্ট্রপতি বাবার হাতে ফুল, মেয়ের মুখে কৃতজ্ঞতা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে যুবদলের সভাপতি-সেক্রেটারির সাক্ষাৎ
Advertise with us

‘ব্যাচেলর পয়েন্ট’-এ রাফসান ও সুনেহরা!

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   ২১ বার পঠিত
‘ব্যাচেলর পয়েন্ট’-এ রাফসান ও সুনেহরা!

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। নির্মাতা কাজল আরেফিন অমি নির্মিত নাটকের প্রতিটি পর্বে নতুন নতুন চমক নিয়ে হাজির হয়। সেই ধারাবাহিকতায় এবার ব্যাচেলরদের ফ্ল্যাটে যোগ দিচ্ছেন দুই নতুন তারকা।

বিশ্বকাপ ফুটবল নিয়ে উন্মাদনার রেশ কাটতে না কাটতেই দর্শকদের জন্য ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর ১৪ চ্যাপ্টারে থাকছে বিশেষ চমক। এবার ব্যাচেলর ফ্ল্যাটে অতিথি হিসেবে দেখা যাবে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাই এবং অভিনেত্রী সুনেহরা তাসনিম।

ব্যাচেলরদের চিরচেনা পাগলামি আর বিশৃঙ্খলার মাঝে দুই তারকার উপস্থিতি নতুন কোনো টুইস্ট নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। অসুস্থতা কাটিয়ে ফেরার পর গত পর্বগুলোতে দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছেন নির্মাতা। সেই ভালোবাসার প্রতিদান দিতেই দ্রুত নতুন ৮টি পর্ব নিয়ে হাজির হচ্ছেন তিনি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে পর্বগুলো মুক্তি পাচ্ছে। এছাড়াও দর্শক নাটকটি নিয়মিত দেখতে পাবেন চ্যানেল আই এবং ইউটিউবের ‘বুম ফিল্মস’ চ্যানেলে।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর আগের সিজনগুলোতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us