ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অভিযোগের সুযোগ নেই: চিফ হুইপ ওষুধের দাম নিয়ন্ত্রণ নীতিমালা বাতিল করে সরকার জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে : ব্যারিস্টার ফুয়াদ গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা ছিল, হলো না ডেঙ্গু মোকাবিলায় আইন প্রয়োগ শুরু, লার্ভা পেলেই ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক এক মাসে ১০৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬০: র‍্যাব গভীর অরণ্যে মাটির নিচে মিলল ৬ পিস্তল, গুলি-ম্যাগাজিন যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা ‘সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে ওঠবে’, প্রত্যাশা মির্জা ফখরুলের হিমির নানা কথা
Advertise with us

গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা ছিল, হলো না

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   ৮ বার পঠিত
গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা ছিল, হলো না

ছবি: সংগৃহীত

প্রত্যাশা ছিল গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সেটি হয়নি। স্বাধীনভাবে ভোট দিতে পারলে রাষ্ট্রপতি পদটি আরও সম্মানিত হতো বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগে জাতীয় সংসদ ভবনে প্রবেশের সময় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার করার কথা থাকলেও তা করা হয়নি। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বিএনপি সরকার গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও তারা সেটা করছেন না।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, প্রতিযোগিতামূলক গণতান্ত্রিক চর্চার জন্য (রাষ্ট্রপতি) নির্বাচনে অংশগ্রহণ করেছি। বিএনপি মুখে এক কথা বললেও ভিন্ন কাজ করছে। বিএনপি জুলাই সনদ ও গণভোটের বিপক্ষে কাজ করছে।

সরকার গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, সরকার আমাদের যাবতীয় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে প্রতারণা করেছে। তারা সারাদেশে দলীয়করণ করছে। প্রশাসনের সব জায়গায় এবং এখন রাষ্ট্রপতি নির্বাচনেও এক প্রকার দলীয়করণের মাধ্যমেই দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতিকে নির্বাচিত করছেন। যেখানে স্বাধীনভাবে কোনো ভোট দেওয়ার সুযোগ নেই, তারা নিজেরাই বলে দিচ্ছে। ফলে তারা গণতন্ত্রের পক্ষে আছে বলে আমরা মনে করছি না।

নাহিদ ইসলাম বলেন, এ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য, সে ধরনের ভারসাম্যের দিকে আমরা আর এগোতে পারছি না। আর আমি কিন্তু এটা অনেকবারই বললাম, একটা রাজনৈতিক অবস্থান নেওয়ার জন্য, জনগণকে একটা বার্তা দেওয়ার জন্যই আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি, আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল।

বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, সরকার কোনো সংস্কার না করলেও বিরোধীদল এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে। যাতে, এই আলোচনাটা আসে, নির্বাচনটা কম্পিটিটিভ হয়, নির্বাচন প্রক্রিয়াটা নিয়ে মানুষ আরও বেশি সচেতন হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us