ঢাকা
১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
হাম প্রতিরোধে টিকাই একমাত্র পথ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ রিকশার জন্য তৈরি করা হচ্ছে নীতিমালা: ডিএসসিসি প্রশাসক ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য একটি বড় সম্পদ : তথ্যমন্ত্রী কোন কোন সড়কে চলবে ‘পিংক বাস’, থামবে যেখানে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
Advertise with us

রিকশার জন্য তৈরি করা হচ্ছে নীতিমালা: ডিএসসিসি প্রশাসক

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৯ আগস্ট ২০২৬   ১৬ বার পঠিত
রিকশার জন্য তৈরি করা হচ্ছে নীতিমালা: ডিএসসিসি প্রশাসক

ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন, রিকশার জন্য নীতিমালা তৈরি করা হচ্ছে। তাই ঢাকা দক্ষিণের চারটা অঞ্চলের রাস্তায় শুধু রিকশা চলাচল করতে পারবে, এর বাইরে তারা চলাচল করতে পারবে না।

তিনি আজ বুধবার সকালে রাজধানীর সায়েন্সল্যাবে দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা ও উচ্ছেদর সমন্বিত অভিযানে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘উত্তরের কোনো রিকশা দক্ষিণে চলাচল করতে পারবে না। নীতিমালা অনুযায়ী রিকশা এবং চালকের লাইসেন্স নিতে হবে।’

আব্দুস সালাম ফুটপাত প্রসঙ্গে প্রশাসক বলেন, ‘রাস্তায় কোনো হকার বসতে পারবে না, বড় ফুটপাতে পথচারীদের চলাচলের পর জায়গা থাকলে সেখানে হকার বসতে পারবে।’

বিপণী বিতানগুলোকে তাদের সামনের জায়গা নিজেদের পরিষ্কার রাখতে হবে, যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি পাঁচ মাস ধরে অনুরোধ করার পরও যেসব ব্যবসায়ীরা ট্যাক্স দেয় নাই, লাইসেন্স করে নাই, আইন মানে নাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণ দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us