ঢাকা
১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
হাম প্রতিরোধে টিকাই একমাত্র পথ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ রিকশার জন্য তৈরি করা হচ্ছে নীতিমালা: ডিএসসিসি প্রশাসক ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য একটি বড় সম্পদ : তথ্যমন্ত্রী কোন কোন সড়কে চলবে ‘পিংক বাস’, থামবে যেখানে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
Advertise with us

শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৯ আগস্ট ২০২৬   ২০ বার পঠিত
শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ

ছবি: ফাইল ছবি

নব-নির্বাচিত রাষ্ট্রপতি আগামী শুক্রবার ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন। বুধবার (১৯ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের হুইপ নুরুল ইসলাম মনি এ তথ্য নিশ্চিত করেছেন।

এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন এমন বিশিষ্ট অতিথিদের মধ্যে রয়েছেন- ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকার প্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ ছাড়েন মো. সাহাবুদ্দিন। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্ভরযোগ্য ওই সূত্র জানায়, দেশের ২৩তম রাষ্ট্রপতি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেবেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। শপথ নেওয়ার পর নতুন রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে তার সাংবিধানিক দায়িত্ব নেবেন এবং নতুন মেয়াদের জন্য রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গভবনে অবস্থান করবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us