ঢাকা
১২ আগস্ট ২০২৬
Advertise with us

গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   ২১ বার পঠিত
গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেপ্তার

ছবি: ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৫৮টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগে ৩৩ জন, ওয়ারীতে ৭১ জন, মতিঝিলে ৫৬ জন, তেজগাঁওয়ে ৫০ জন, মিরপুরে ১২৪ জন, গুলশানে ৫৫ জন, উত্তরা বিভাগে ৪৮ জন, গোয়েন্দা বিভাগে তিনজন এবং সিটিটিসির অভিযানে একজন রয়েছেন।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি মোটরসাইকেল, পাঁচটি মুঠোফোন, দুটি গ্যাস লাইট, ছয়টি ফয়েল পেপার, নগদ ২ হাজার ৫০০ টাকা, পাঁচটি ককটেলসদৃশ বস্তু, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৯৫৬টি ইয়াবা এবং ৩০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us