ঢাকা
১০ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদীকে প্রশ্রয় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ফলাফল ভালো করুক, খারাপ করুক, সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাব : মাহদী আমিন ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রাষ্ট্রীয় সম্মানি ভাতার আওতায় ‘রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চায় জামায়াত’ গৃহবন্দী সু চির মুক্তিতে আসিয়ানের চাপ, যা বলল জান্তা সরকার নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রোনালদোর বিয়ের খবরে গির্জার সামনে শত শত মানুষ, গিয়ে দেখলেন অন্য কাণ্ড রাষ্ট্রপতি নির্বাচনে একটি মনোনয়ন ফরম নিলো জামায়াত জোট ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে আলালের সৌজন্য সাক্ষাৎ
Advertise with us

গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১০ আগস্ট ২০২৬   ১৪ বার পঠিত
গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার

ছবি: ফাইল ছবি

ঢাকায় পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার হয়েছেন। একই সময়ে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। এসময়ে সর্বোচ্চ গ্রেফতার হয়েছে মিরপুর এলাকায়।

সোমবার (১০ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩৪ জন, লালবাগ বিভাগ ২৪ জন, ওয়ারী বিভাগ ৬৪ জন, মতিঝিল বিভাগ ৮৭ জন, তেজগাঁও বিভাগ ৬৭ জন, মিরপুর বিভাগ ১১৪ জন, গুলশান বিভাগ ৩৩ জন, উত্তরা বিভাগ ৫০ জন, গোয়েন্দা বিভাগ ৮ জন এবং সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ লাখ ৯০ হাজার টাকা, ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৪টি মিউজিক সিস্টেম, ৫টি মোবাইল ফোন, ১টি চাকু, ১টি সিএনজি চালিত অটোরিকশা, ১৫৭টি সিম, ৩টি মোটরসাইকেল, ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১টি রিভলভার, ৬ রাউন্ড গুলি, ১২টি হাসুয়া, ১টি বেসবল ব্যাট, ১টি ডাসা, ১টি ছোরা, ১টি কাটার, ৭৬৯৯ ইয়াবা, ৬৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৯টি ইনজেকশন এবং ২২ লিটার ৫০০ মিলি বিদেশি মদ জব্দ করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us