ঢাকা
১১ আগস্ট ২০২৬
শিরোনাম
ধানমন্ডিতে গাছ পড়ে দুমড়ে-মুচড়ে গেছে দুটি প্রাইভেটকার ছাত্রদল সহিংস রাজনীতি থেকে বের হতে পারছে না: শিবির সেক্রেটারি গণভোটের রায় মেনে রাষ্ট্র সংস্কার করতে হবে: জামায়াত আমির ম্যানেজিং কমিটি দ্বারা শিক্ষক নিয়োগের ক্ষমতা বাতিল চান এমপি হাসনাত বিরোধী দল সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করবে এটাই গণতন্ত্র: রিজভী নির্বাচনী সহিংসতা-অনিয়ম ভবিষ্যতে আরও বাড়বে : মজিবুর রহমান সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দেশে আনাসহ পরিবারের পুনর্বাসন দাবি চরমোনাই পীরের জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প্রধানমন্ত্রী তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Advertise with us

বিশ্বকাপের ফরম্যাট পরিবর্তনে ক্ষুব্ধ স্কটল্যান্ড-নেদারল্যান্ডস

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১০ আগস্ট ২০২৬   ২০ বার পঠিত
বিশ্বকাপের ফরম্যাট পরিবর্তনে ক্ষুব্ধ স্কটল্যান্ড-নেদারল্যান্ডস

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর ১৮ মাস আগে আগামী বছরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট পরিবর্তনের ঘটনায় আইসিসির তীব্র অসন্তোষ প্রকাশ করেছে স্কটল্যান্ড এবং রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন(কেএনসিবি)। গত মাসে আইসিসি নতুন ‘সুপার সিরিজ’ পর্ব চালু করেছে, যার আওতায় বাছাইপর্বে ১২, ১৩ ও ১৪তম স্থানে থাকা দলগুলো একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে।

এই সিরিজের বিজয়ী দলটিই কেবল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে; দ্বিতীয় রাউন্ডে ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে।

এই ঘোষণার পর ক্রিকেট স্কটল্যান্ড, কেএনসিবি এবং অন্যান্য সহযোগী সদস্য দেশগুলো আইসিসির সঙ্গে দুটি বৈঠক করে। তারা এই পরিবর্তনগুলো সম্পর্কে আনুষ্ঠানিক লিখিত তথ্য এবং পুরো প্রক্রিয়াটি নিয়ে আরও স্পষ্ট ব্যাখ্যার দাবি জানায়।

তবে সোমবার(১০ আগস্ট) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বোর্ড দুটি জানিয়েছে, বৈঠকের পর দুই সপ্তাহেরও বেশি সময় পার হলেও আইসিসির পক্ষ থেকে তারা কোনো সাড়া পায়নি। তারা বিষয়টিকে ‘হতাশাজনক ও অসম্মানজনক’ বলে অভিহিত করেছে। যৌথ বিবৃতিতে তারা বলেছে, এই পরিবর্তনগুলো সহযোগী সদস্য দেশগুলোর ক্রিকেটের জন্য একটি বড় ধাক্কা। একই সঙ্গে বিশ্বজুড়ে ক্রিকেটের তা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি করছে।

তারা আরও বলেন, এমন এক সময়ে যখন ক্রিকেট তার পরিধি বাড়াতে, নতুন দর্শক টানতে এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে সচেষ্ট, তখন উদীয়মান দেশগুলোর জন্য অর্থবহ সুযোগ কমিয়ে দেওয়াটা সম্পূর্ণ ভুল বার্তা দেয়।

উল্লেখ্য, ২০২৭ সালে ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us