ঢাকা
১০ আগস্ট ২০২৬
শিরোনাম
পরিবেশের ভারসাম্য রক্ষায় ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে : আবদুস সালাম বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদীকে প্রশ্রয় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ফলাফল ভালো করুক, খারাপ করুক, সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাব : মাহদী আমিন ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রাষ্ট্রীয় সম্মানি ভাতার আওতায় ‘রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চায় জামায়াত’ গৃহবন্দী সু চির মুক্তিতে আসিয়ানের চাপ, যা বলল জান্তা সরকার নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রোনালদোর বিয়ের খবরে গির্জার সামনে শত শত মানুষ, গিয়ে দেখলেন অন্য কাণ্ড রাষ্ট্রপতি নির্বাচনে একটি মনোনয়ন ফরম নিলো জামায়াত জোট
Advertise with us

বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদীকে প্রশ্রয় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১০ আগস্ট ২০২৬   ১০ বার পঠিত
বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদীকে প্রশ্রয় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান

ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সম্প্রতি দেশে ক্ষমতার লোভ, দখলদারী আর মানুষ খুনের ঘটনা বেড়েছে। আমরা কোনো ফ্যাসিবাদীকে বাংলার জমিনে প্রশ্রয় দেবো না। তাই আপনারা তৈরি হোন, যেভাবে ২৪ সালে সবাই রাস্তায় নেমে এসছিলেন, হয়তো আবারও রাস্তায় নামতে হবে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে সাঘাটার জামায়াত-শিবিরের দুই কর্মীর খুনিদের বিচার দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. মো. শফিকুর রহমান বলেন, সম্প্রতি সাঘাটায় সন্ত্রাসী হামলায় আমাদের দুই কর্মীর বাবা-মায়ের বুক খালি হয়েছে। আজকে এসে আমি তার স্বাক্ষী হয়েছি। আমি চাই, আর কোনো মায়ের কিংবা বাবার বুক খালি না হোক। এই বাংলাদেশকে আমরা সঠিক সম্মৃদ্ধ বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আমরা সকলের নিরাপদ দেখতে চাই।

বোনারপাড়ার কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন— গাইবান্ধা-৫ আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ।

এসময় আরও বক্তব্য রাখেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, গাইবান্ধা-২ আসনের এমপি আব্দুল করিমসহ আরও অনেকে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us