ঢাকা
১১ আগস্ট ২০২৬
শিরোনাম
ধানমন্ডিতে গাছ পড়ে দুমড়ে-মুচড়ে গেছে দুটি প্রাইভেটকার ছাত্রদল সহিংস রাজনীতি থেকে বের হতে পারছে না: শিবির সেক্রেটারি গণভোটের রায় মেনে রাষ্ট্র সংস্কার করতে হবে: জামায়াত আমির ম্যানেজিং কমিটি দ্বারা শিক্ষক নিয়োগের ক্ষমতা বাতিল চান এমপি হাসনাত বিরোধী দল সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করবে এটাই গণতন্ত্র: রিজভী নির্বাচনী সহিংসতা-অনিয়ম ভবিষ্যতে আরও বাড়বে : মজিবুর রহমান সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দেশে আনাসহ পরিবারের পুনর্বাসন দাবি চরমোনাই পীরের জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প্রধানমন্ত্রী তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Advertise with us

গণভোটের রায় মেনে রাষ্ট্র সংস্কার করতে হবে: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১০ আগস্ট ২০২৬   ১৯ বার পঠিত
গণভোটের রায় মেনে রাষ্ট্র সংস্কার করতে হবে: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো ধরনের টালবাহানা না করে গণভোটের রায় মেনে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করতে হবে।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় বগুড়া পর্যটন মোটেলে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হলেও সরকারি দল একটির ফলাফল মেনে সরকার গঠন করেছে, অথচ গণভোটের ফলাফল মেনে নেয়নি। প্রায় ৭০ শতাংশ জনগণের রায় অস্বীকার করে তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে।

তিনি বলেন, এক্ষেত্রে বিরোধী দল বিন্দুমাত্র ছাড় দেবে না। সংসদে দাবি আদায় না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।

এর আগে গাইবান্ধার সাঘাটায় বিএনপি ও যুবদল নেতাকর্মীদের হামলায় নিহত জামায়াত-শিবিরের দুই নেতার কবর জিয়ারত ও জনসমাবেশে অংশ নেন জামায়াত আমির। পরে রাজধানীতে ফেরার পথে বগুড়ায় এ মতবিনিময় সভায় যোগ দেন তিনি।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, ‘নীতি, নৈতিকতা ও মানবিক গুণাবলিতে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না।’

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়ার সরকারি উদ্যোগেরও কঠোর সমালোচনা করেন জামায়াত আমির।

তিনি বলেন, ‘দেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। মেধাবীরা তাদের যোগ্যতার যথার্থ মূল্য পাচ্ছেন না। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের দায়িত্ব ম্যানেজিং কমিটির হাতে দেওয়া হলে মেধার পরিবর্তে অর্থনৈতিক লেনদেনই মুখ্য হয়ে উঠবে। এতে মেধাবীরা আবারও বঞ্চিত হবেন।’

সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বগুড়া জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম সরকার, সেক্রেটারি মাওলানা মানুসুরুর রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us