ঢাকা
১০ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদীকে প্রশ্রয় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ফলাফল ভালো করুক, খারাপ করুক, সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাব : মাহদী আমিন ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রাষ্ট্রীয় সম্মানি ভাতার আওতায় ‘রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চায় জামায়াত’ গৃহবন্দী সু চির মুক্তিতে আসিয়ানের চাপ, যা বলল জান্তা সরকার নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রোনালদোর বিয়ের খবরে গির্জার সামনে শত শত মানুষ, গিয়ে দেখলেন অন্য কাণ্ড রাষ্ট্রপতি নির্বাচনে একটি মনোনয়ন ফরম নিলো জামায়াত জোট ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে আলালের সৌজন্য সাক্ষাৎ
Advertise with us

বিসিবির কোনো দলে না থাকা নিয়ে যা বললেন আকবর

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১০ আগস্ট ২০২৬   ১১ বার পঠিত
বিসিবির কোনো দলে না থাকা নিয়ে যা বললেন আকবর

ছবি: সংগৃহীত

আগামী ২১ আগস্ট শুরু হচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে তৃতীয়বারের মতো অংশ নেবে বাংলাদেশ ‘এ’ দল। যদিও এখনও এই সিরিজের দল ঘোষণা করেনি বাংলাদেশ দল। তবে দল চূড়ান্ত আছে বলেই জানা গিয়েছে।

এদিকে মিরপুরে চলছে মালেয়েশিয়ার বিপক্ষে এইচপির খেলা। দক্ষিণ আফ্রিকায় চলছে ইমার্জিং দলের খেলা। জাতীয় দল অস্ট্রেলিয়ায়। এত খেলা থাকলেও কোনো দলে নেই বিশ্বকাপজয়ী ক্রিকেটার আকবর আলী। এদিকে টপ টি-টোয়েন্টি দলে সাব্বির ছাড়াও থাকবেন শামীম পাটোয়ারী, হাবিবুর রহমান সোহান, জিসান আলম, রিপন মন্ডলদের মতো তরুণ ক্রিকেটাররা।

খেলতে যাবেন মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির রাব্বি, আবু হায়দার রনিও। সবমিলিয়ে এইচপি, এ দল, ইমার্জিং দল কোনো দলের প্রোগ্রামেই দেখা যাচ্ছে না যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারকে। বিসিবির একজন নির্বাচক ঢাকা পোস্টকে আগেই জানিয়েছিলেন, আকবরকে একটা বিরতি দেওয়া হয়েছে।

এবার এ বিষয়ে আকবর বললেন, ‘সত্যি কথা বললে একটু তো খারাপ লেগেছেই। কিন্তু আমি যখন জানতে পেরেছি কোনো দলেই আমাকে রাখা হয়নি তখনই আমি নির্বাচকদের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের কাছে জানতে চেয়েছি আমাকে নিয়ে কী চিন্তা করছে, আমার কাছ থেকে তারা কী প্রত্যাশা করছে।

তিনি আরও বললেন, ‘আমাকে তখন তারা একটি ব্যাখ্যা দিয়েছে। আমাকে বুঝিয়েছে আমার কোথায় ঘাটতি আছে, কোথায় সমস্যা হচ্ছে কিংবা আমার কাছ থেকে কী ধরনের পারফরম্যান্স প্রত্যাশা করছে। আমাকে কিছু জায়গায় উন্নতি করার পরামর্শ দিয়েছে, আমি সেটা করার চেষ্টা করছি।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us