ঢাকা
০৯ আগস্ট ২০২৬
শিরোনাম
মোজতবা খামেনির নতুন ভিডিও প্রকাশ কাদের-পলকের ফোনালাপ ‘নেটটা স্লো করে দাও, নেত্রীর পারমিশনটা নিয়ে নেই’ রাষ্ট্রপতি নির্বাচনে ২টি মনোনয়ন ফরম সংগ্রহ করলো বিএনপি ৪ দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামা ওবায়েদ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: ১৯৯১ সালের পর নতুন ইতিহাস গড়তে যাচ্ছে জামায়াত তারেক রহমানকে ‘কথিত প্রধানমন্ত্রী’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী বাড়ির মালিককে টুকরোর পর ৯ প্যাকেটে রাখলেন ভাড়াটিয়া অস্ত্র ও ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার
Advertise with us

মেসির বাবার প্রতি শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৯ আগস্ট ২০২৬   ১৩ বার পঠিত
মেসির বাবার প্রতি শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং প্রফেশনাল ফুটবল লিগ কিংবদন্তি লিওনেল মেসির বাবা হোর্হে হোরাসিও মেসির প্রতি শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার ভোরে ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ওলে নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে দেশের সব স্তর ও বিভাগের প্রতিটি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। পাশাপাশি খেলোয়াড়, কোচিং স্টাফ ও রেফারিরা মেসির বাবার স্মরণে কালো আর্মব্যান্ড পড়বেন।

এছাড়া আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সদর দপ্তরসহ সংস্থার সব স্থাপনায় পতাকা আগামী শুক্রবার পর্যন্ত অর্ধনমিত রাখা হবে। এএফএ এক বিবৃতিতে জানায়, “গভীর শোকের সঙ্গে আমরা হোর্হে মেসির অপূরণীয় ক্ষতিতে শোক প্রকাশ করছি। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দেশের সব ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হবে এবং খেলোয়াড়, রেফারি ও কোচিং স্টাফ কালো আর্মব্যান্ড পরবেন।”

বিবৃতিতে আরও বলা হয়, “শোক প্রকাশের অংশ হিসেবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সব স্থাপনায় পতাকা আগামী শুক্রবার, ১৪ আগস্ট পর্যন্ত অর্ধনমিত থাকবে।”

এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে বলেন, “হোর্হে সবসময় সঠিক কাজটিই করেছেন। যখন প্রয়োজন ছিল, তখন পাশে থেকেছেন, সমর্থন দিয়েছেন এবং কঠিন সময়ে তিনি ছিলেন এক অটল ভরসা।”

অন্যদিকে, মাতিয়াস মেসির সভাপতিত্বাধীন ক্লাব লিওনেস এফসি প্রথম বিভাগ লিগের ২৩তম রাউন্ডে মুনিজের বিপক্ষে তাদের ম্যাচটি স্থগিত করার ঘোষণা দিয়েছে। সূত্র: গোল

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us