ঢাকা
১০ আগস্ট ২০২৬
শিরোনাম
পরিবেশের ভারসাম্য রক্ষায় ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে : আবদুস সালাম বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদীকে প্রশ্রয় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ফলাফল ভালো করুক, খারাপ করুক, সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাব : মাহদী আমিন ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রাষ্ট্রীয় সম্মানি ভাতার আওতায় ‘রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চায় জামায়াত’ গৃহবন্দী সু চির মুক্তিতে আসিয়ানের চাপ, যা বলল জান্তা সরকার নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রোনালদোর বিয়ের খবরে গির্জার সামনে শত শত মানুষ, গিয়ে দেখলেন অন্য কাণ্ড রাষ্ট্রপতি নির্বাচনে একটি মনোনয়ন ফরম নিলো জামায়াত জোট
Advertise with us

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্প হেরে গেছেন: মার্কিন সিনেটর

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১০ আগস্ট ২০২৬   ১২ বার পঠিত
ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্প হেরে গেছেন: মার্কিন সিনেটর

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘হেরে গেছেন’ বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি। তাঁর দাবি, যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, ততই যুক্তরাষ্ট্র দুর্বল হচ্ছে এবং ইরান আরও শক্তিশালী হয়ে উঠছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মারফি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুদ্ধ বন্ধ করতে প্রয়োজন হলে তিনি খারাপ চুক্তিও সমর্থন করবেন। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ওপর জোর দেন তিনি।

মারফির ভাষ্য, যুদ্ধ দ্রুত বন্ধ করা প্রয়োজন। কারণ প্রতিদিন যুদ্ধ চলতে থাকলে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হবে, অন্যদিকে ইরান আরও শক্তিশালী হয়ে উঠবে। যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষও ক্রমবর্ধমান চাপের মুখে পড়ছে বলে মন্তব্য করেন তিনি।

মার্কিন এই সিনেটর আরও বলেন, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের পক্ষে তিনি ভোট দেবেন না। তবে সংঘাত শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার পুনরায় পূরণ করার উদ্যোগকে সমর্থন করবেন।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রবিবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা চলছে না। তিনি আরও বলেন, ওয়াশিংটন তেহরানের দাবিগুলো পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে না।

ইরানের দাবিগুলোর মধ্যে নৌ অবরোধ প্রত্যাহারও রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us