ঢাকা
০৯ আগস্ট ২০২৬
শিরোনাম
বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘরের চাবি হস্তান্তরে বাঁশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেনাপোল হয়ে এলো ৮০ টন কাঁচা মরিচ, দাম নামলো অর্ধেকে শিক্ষা ব্যবস্থায় টেকসই পরিবর্তন আনতে সময় প্রয়োজন: ববি হাজ্জাজ শিক্ষার্থীর মৃত্যু, ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ‘সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ ও প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত’ ফ্যাসিস্ট আমলে স্বাস্থ্য খাতে নজর দেওয়া হয়নি, তাই বর্তমানে ভঙ্গুর অবস্থা: স্বাস্থ্যমন্ত্রী উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের ঝুঁকিরোধে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি মোজতবা খামেনির নতুন ভিডিও প্রকাশ
Advertise with us

আলিম পরীক্ষার স্থগিতকৃত বিষয়সমূহের সূচি প্রকাশ

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৯ আগস্ট ২০২৬   ১২ বার পঠিত
আলিম পরীক্ষার স্থগিতকৃত বিষয়সমূহের সূচি প্রকাশ

ছবি: সংগৃহীত

বন্যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় স্থগিত হওয়া আলিম পরীক্ষার বিষয়গুলোর সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট থেকে স্থগিতকৃত এসব পরীক্ষা শুরু হবে।

একই সঙ্গে ব্যবহারিক পরীক্ষাসমূহের সময়সূচিও সংশোধন করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বন্যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার (বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠেয়) ২০২৬ সালের আলিম পরীক্ষার ১১টি বিষয়ের স্থগিতকৃত পরীক্ষা ২০ আগস্ট থেকে শুরু হবে। বিশেষ প্রয়োজনে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই পরীক্ষার্থীদের নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে বলে এতে উল্লেখ আছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us