ঢাকা
০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মেয়েকে নিয়ে বাবার কবর জিয়ারতে জুবাইদা রহমান সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণ, অনুষ্ঠিত হবে ২০ আগস্ট গ্যাসের দাম ১ টাকাও বাড়ালে টিকবে না সরকার: নাহিদ ইসলাম আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি: জামায়াত আমির বিএনপির ২০ লাখ লোক চাঁদাবাজিতে নেমেছে, বললেন কর্নেল অলি মেক্সিকোর জালাপিনো মরিচে সালমোনেলা আতঙ্ক, যুক্তরাষ্ট্রে ৩৪৫ জন আক্রান্ত শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চট্টগ্রামে ওয়াসিমসহ ছয় হত্যা সাবেক দুই মন্ত্রীসহ ২২ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ২৪ আগস্ট ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
Advertise with us

জগন্নাথপুর-শান্তিগঞ্জের উন্নয়ন আর কখনো অবহেলিত থাকবে না: কয়সর এম আহমেদ এমপি

ওবায়দুল কবীর খোকন
বুধবার, ০৫ আগস্ট ২০২৬   ৬৬ বার পঠিত
জগন্নাথপুর-শান্তিগঞ্জের উন্নয়ন আর কখনো অবহেলিত থাকবে না: কয়সর এম আহমেদ এমপি

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

বার্মিংহাম (যুক্তরাজ্য) থেকে : সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য কয়সর এম আহমেদ বলেছেন, জগন্নাথপুর-শান্তিগঞ্জের উন্নয়ন ও অগ্রযাত্রা আর কখনো অবহেলিত থাকবে না। একই সঙ্গে তিনি প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় সংসদে তুলে ধরতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
রোববার রাত ১১টায় যুক্তরাজ্যের বার্মিংহামের পেরিবার এলাকার একটি স্থানীয় হলে বার্মিংহামে বসবাসরত জগন্নাথপুর-শান্তিগঞ্জের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা এখলাসুর রহমানের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রফিকুর রহমান রফু ও ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা ব্যারিস্টার হাবিবুল্লাহ। স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ আবদুল কবির।

প্রধান অতিথির বক্তব্যে এমপি কয়সর এম আহমেদ বলেন, অতীতের মতো ভবিষ্যতেও প্রবাসীরা দল ও দেশের কল্যাণে পাশে থাকবেন বলে তিনি আশাবাদী। তিনি বলেন, তিনি শুধু সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নন, বরং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরও প্রতিনিধি হিসেবে তাদের কল্যাণে কাজ করতে চান।

তিনি আরও বলেন, ইতোমধ্যে জাতীয় সংসদে সুনামগঞ্জ-৩ আসনের উন্নয়নের পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও দেশ ও গণতন্ত্রের স্বার্থে তাদের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি বিগত নির্বাচনে প্রবাস থেকে পোস্টাল ভোটের মাধ্যমে ভোটদানকারী, ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া এবং দেশে এসে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়া ও সমর্থন প্রদানকারী প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কিডারমিনস্টার কাউন্সিলের মেয়র কাউন্সিলর সাজু মিয়া, বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার সুজন দেবনাথ, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাহিদ আলী তালুকদার, ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক আহ্বায়ক কাজী আঙুর মিয়া, সাবেক সভাপতি জালাল উদ্দীন এবং নর্থ-ইস্ট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাদ্দিক আহমদ।

এছাড়া ও আরো বক্তব্য দেন ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালিক, বার্মিংহাম সিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবজার হোসেন, মৌলভীবাজার বিএনপির সাবেক সহসভাপতি আয়াস মিয়া, বার্সেলোনা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক লাভলু, কভেন্ট্রি বিএনপির সাবেক সভাপতি জামিল আহমদ, সোয়ানসি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল কোরেশী, জাসাস ইউরোপের সমন্বয়ক ফয়সল আহমেদ, বার্মিংহাম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবরুল ইসলাম, ডার্বিশায়ার বিএনপি নেতা সৈয়দ মাহমুদ হোসেন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবিদ মল্লিক, ওয়েস্ট মিডল্যান্ডস স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল নাসিম ও মনোয়ার হোসেন, বিএনপি নেতা ইসলাম খান, বার্মিংহাম সিটি যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন এবং ফজলুল হকসহ অনেকে।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সহ সভাপতি আব্বাস মিয়া, আমিনুর রশিদ, বিবিসিসিআই’সের সাধারণ সম্পাদক শেলু মিয়া, ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপি’র সাবেক সহ সভাপতি শফিক আলী, বিএনপি নেতা সাদ আলী, ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ ফয়সল, বার্মিংহাম সিটি বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ গিলমান, গলচেষ্টার বিএনপি নেতা আজিজুর রহমান দারা, যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সহ সভাপতি মজনু মিয়া, বিএনপি নেতা ওলী ওদুদ, বিএনপি নেতা এডভোকেট নজরুল ইসলাম, বিএনপি নেতা জুনেদ আহমেদ চৌধুরী, বিএনপি নেতা সৈয়দ রুপন আলী, বিএনপি নেতা এমরান আহমেদ, ওয়েষ্ট মিডল্যান্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক চুন্নু মিয়া, বার্মিংহাম সিটি যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, ওয়্যার ফরেস্টের চেয়ারম্যান মোশাহিদ হোসেন ফাজাক্কির, বিএনপি নেতা, মিলন মিয়া, বিএনপি নেতা, নাসির উদ্দীন, আজাদ মিয়া, আফরুজ মিয়া, সাজু আহমদ, বার্মিংহাম জমিয়ত উলামায়ে ইসলামের সহ সভাপতি হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ, বিএনপি নেতা শিহাব উদ্দিন, বিএনপি নেতা নাসির উদ্দীন, লীডস বিএনপি নেতা আকিক আহমদ, বিএনপি নেতা সারওয়ার আহমেদ, বিএনপি নেতা মিজান খান,বিএনপি নেতা সোহেল আহমদ, বিএনপি নেতা শামীম খানঁ প্রমুখ।

অনুষ্ঠানে ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি, বার্মিংহাম সিটি বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিএনপি‘র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান খুকুসহ গণতন্ত্রী আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us