ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
যুক্তরাজ্য : শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, বাসস্থান ও দুর্যোগে ত্রাণ সহায়তাসহ সমাজসেবায় দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে দীর্ঘদিন ধরে প্রবাসীদের অর্থায়নে পরিচালিত যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে’র দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন দুই বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
গত সোমবার সন্ধ্যায় যুক্তরাজ্যের লন্ডনের মক্কা গ্রিল হলে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৩ নং অলংকারী ইউনিয়নের বৃটেনে বসবাসরত প্রবাসীদের অংশগ্রহণে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ২০২৬-২০২৮ সালের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন এডভোকেট রশিদ আলী এবং সভা পরিচালনা করেন তরুণ রাজনীতিবিদ মোমিনুর মুরাদ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জনাব আলী।
স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট রশিদ আলী।
সভায় বিগত দুই বছরের কার্যক্রম রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মোমিনুর মুরাদ এবং আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ এম এ সালাম।
সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা আবুল কালাম আজাদ, উপদেষ্টা মনির মিয়া, উপদেষ্টা মকদুছ আলী, সহ-সভাপতি মিরন মিয়া, সহ-সভাপতি শেখ আমিরুল হক লেসু, ট্রাস্টি জনাব আলী, জিলাল চৌধুরী, মঈনুল ইসলাম, আনোয়ার আলী, আলকাছ আলী, এলিয়াস আলী, কামরুল হক শাহীন ও শাহ দুলাল উদ্দিন। উপদেষ্টা আবুল কালাম আজাদ ভার্চুয়ালি বক্তব্য রাখেন।
উপস্থিতদের মধ্যে আরও ছিলেন আবুল হুসেন, আব্দুল খালিক, আব্দুল নুর, আব্দুর রহমান, খালেদ মাসুদ রনি, মাশুক আলী, আমির আলী ও তাহেদুজ জামান।
নতুন কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট রশিদ আলী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোমিনুর মুরাদ এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন এম এ সালাম।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সিনিয়র সহ-সভাপতি মিরন মিয়া, সহ-সভাপতি আব্দুস সোবহান, সহ-সভাপতি শেখ আমিরুল হক, সহ-সভাপতি মো: মোফাজ্জুল আলী। যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস আলী পাশা, সহকারী সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু। সহকারী কোষাধ্যক্ষ আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক আলকাছ আলী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কামরুল হক শাহীন, দপ্তর সম্পাদক মো: বেলাল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন কয়েছ, সদস্য সংগ্রহ সম্পাদক আব্দুল আওয়াল চৌধুরী জিলাল।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মদরিছ আলী ওরফে জনাব আলী, এম. ফাইজুল হক, হাজী মো: আব্দুল নুর, আফরোজ মিয়া, মাসুক আলী, আনসার আলী, মৌলানা রফিক আহমেদ, আব্দুর রহমান, বুলবুল আহমেদ ও ময়নুল ইসলাম।
কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন আবুল কালাম আজাদ, মনির মিয়া, আপ্তাব আলী, মকদ্দছ আলী, শানুর আলী মামুন ও আবেদ চৌধুরী।
দেশের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সমাজসেবায় দীর্ঘদিন ধরে অবদান রাখায় অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে’র নবগঠিত কমিটির সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনাথের বিভিন্ন রাজনৈতিক মহলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।