ছবি: সংগৃহীত
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে একদমই সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ এই সেশনেই ১৩৮ রান তুলে ফেলেছে দ্রুত গতিতে। চা-বিরতির আগে তাদের সংগ্রহ ৫ উইকেটে ২৭৯ রান।
৫৩ রানে দুই উইকেট নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামেন কুর্টিস প্যাটারসন ও জশ ফিলিপে। দিনের শুরুতেই ফিলিপেকে বোল্ড করেন হাসান মাহমুদ। ২৪ রান করে সাজঘরে ফেরেন ফিলিপে।
তারপর উইকেট পান ইবাদত হোসেন। জ্যাক ক্লেটন ক্যাচ আউট হন ইবাদতের বলে। দ্রুত গতিতে রান তোলা ক্লেটন ৫৮ বলে ৪৮ রান করে আউট হন। পঞ্চম উইকেটটিও শিকার করেন হাসান। অর্ধশতক হাঁকানো প্যাটারসনকে বোল্ড করেন হাসান। ৯১ বলে ৫৩ রান করে তিনি বিদায় নেন।
লাঞ্চের পরে স্বাগতিকরা আরো আগ্রাসী হয়ে ওঠেন। জ্যাক ডোরান ও টিগ উইলি দ্রুত গতিতে রান তুলতে থাকেন। চা বিরতির আগে সিএ একাদশ সংগ্রহ করে ফেলেছে ৫ উইকেটে ২৭৯ রান। তাদের লিডের পরিমাণ ১৬ রান। ডোরান ৮১ বলে ৬৪ রান ও উইলি ১০১ বলে ৮৪ রানে ক্রিজে আছেন।