ঢাকা
০৭ আগস্ট ২০২৬
Advertise with us

বিশ্ববাজারে ফের বেড়েছে জ্বালানি তেলের দাম

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬   ৮ বার পঠিত
বিশ্ববাজারে ফের বেড়েছে জ্বালানি তেলের দাম

ছবি: সংগৃহীত

উদ্বেগ বাড়িয়ে বিশ্ববাজারে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী। ওমান উপসাগর ও পারস্য উপসাগর সংযোগকারী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ থাকার জেরে আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম।

সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ৯৯ সেন্ট (১ দশমিক ২ শতাংশ) বেড়ে ৮৩ ডলার ৪৮ সেন্টে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলে ৮৫ সেন্ট (১ দশমিক ১ শতাংশ) বেড়ে দাঁড়িয়েছে ৭৮ ডলার ৮৪ সেন্টে।

মূলত ওমানের সঙ্গে সমন্বয় করে তেহরানের একটি নতুন প্রস্তাবকে কেন্দ্র করেই বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ইরান ও ওমান যৌথভাবে শত্রুভাবাপন্ন দেশগুলোর কোনো জাহাজকে এই প্রণালী ব্যবহার করতে দেবে না এবং নিয়ম অমান্যকারীদের ওপর চড়া জরিমানা আরোপ করা হবে।

বিশ্বের মোট সরবরাহের একটি বড় অংশ এই রুট দিয়ে পরিবাহিত হওয়ায় এই পদক্ষেপ জ্বালানি খাতে বড় ধরনের সংকটের আশঙ্কা তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও বাজার পর্যবেক্ষণে এখন গভীর নজর রাখছেন বৈশ্বিক অর্থনৈতিক বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us