ঢাকা
০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
আ.লীগ বিদ্যুতে অলিগার্ক বানিয়েছে, বিএনপি জ্বালানিতে পাঁয়তারা করছে : ফুয়াদ হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে প্রধানমন্ত্রীর, পেশ হবে লিখিত দাবিদাওয়া জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত জুলাই শেষ হবে না: জামায়াত আমির দেশ ওপরে উঠতে থাকলেই পেছনে ঠেলে দেওয়ার চক্রান্ত হয়: ফখরুল গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন ডা. শফিকুর রহমান: রাশেদ খাঁন কাঁধখোলা গাউনে নজর কাড়লেন নুসরাত ফারিয়া ভারতকে ভয় পেয়েই কি ফেলানী ও মোদিবিরোধী আন্দোলনের ছবি সরানো হয়েছে-প্রশ্ন নাহিদের একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী নানা অপ্রচারের মাধ্যমে অনেকেই সরকারের কাজে বাধা সৃষ্টি করছে: রিজভী অস্ট্রেলিয়া সিরিজের আগে স্বস্তি, সেরে উঠছেন তাইজুল
Advertise with us

বিভিন্ন অপরাধে জড়িত ১২ জন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬   ১৭ বার পঠিত
বিভিন্ন অপরাধে জড়িত ১২ জন গ্রেপ্তার

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (বৃহস্পতিবার) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, যাত্রাবাড়ী থানা-পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার এই ১২ জনের মধ্যে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– মো. শাকিল (২৩), মো. বাপ্পি (২৭), মো. আজিজুল শেখ আইদুল (৪০), মো. দিদার মিয়া (৩৯), মো. শরীফ (২৯), মো. তামিম মিয়া (২২), নূর মোহাম্মদ হাসান ওরফে মো. হাসান মিয়া (৩২), মো. সাদ্দাম হোসেন (৩০), মো. আবুল কাশেম (৫২), মো. রিফাত হোসেন মিমু (২৯), মো. সুমন (২৪) ও সোহাগ আহম্মেদ।

পুলিশ কর্মকর্তা নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us