ঢাকা
০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মেয়েকে নিয়ে বাবার কবর জিয়ারতে জুবাইদা রহমান সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণ, অনুষ্ঠিত হবে ২০ আগস্ট গ্যাসের দাম ১ টাকাও বাড়ালে টিকবে না সরকার: নাহিদ ইসলাম আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি: জামায়াত আমির বিএনপির ২০ লাখ লোক চাঁদাবাজিতে নেমেছে, বললেন কর্নেল অলি মেক্সিকোর জালাপিনো মরিচে সালমোনেলা আতঙ্ক, যুক্তরাষ্ট্রে ৩৪৫ জন আক্রান্ত শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চট্টগ্রামে ওয়াসিমসহ ছয় হত্যা সাবেক দুই মন্ত্রীসহ ২২ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ২৪ আগস্ট ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
Advertise with us

পুলিশের অভিযানে ছিনতাইকারী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   ১২ বার পঠিত
পুলিশের অভিযানে ছিনতাইকারী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী।

তিনি জানান, বৃহস্পতিবার  সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার একটি দল মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে মো. ইসমাইল হোসেন (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।

নিয়াজ মেহেদী বলেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ইসমাইল হোসেন একজন পেশাদার ছিনতাইকারী বলে জানা গেছে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে তিনটি মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us