ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর চন্দ্র রায় ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা জানালেন হাসনাত
Advertise with us

বংশালে বিভিন্ন অপরাধে আটক ১৭, কারাদণ্ড ১৫ জনের

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৫ আগস্ট ২০২৬   ৩৪ বার পঠিত
বংশালে বিভিন্ন অপরাধে আটক ১৭, কারাদণ্ড ১৫ জনের

ছবি: ফাইল ছবি

রাজধানীর বংশাল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার অভিযোগে ১৫ জনসহ বিভিন্ন অপরাধে মোট ১৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল থানা পুলিশ। পরে জুয়ার আসর থেকে আটক ১৫ জনকে ভ্রাম্যমাণ আদালত দুই মাস করে কারাদণ্ড দেন।

বুধবার (৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বংশাল থানার একটি বাসায় অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় ১৫ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচারে তাদের প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড দেন।

তিনি আরও জানান, এছাড়া পৃথক অভিযানে সোহেল রানা (৩২) ও ইকরামুল হক ওরফে ইমরানকে (২৭) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা, তিনটি তাসের বান্ডিল, দুটি লাল-সবুজ চেকের পুরোনো ও ছেঁড়া বিছানার চাদর এবং জুয়া খেলায় ব্যবহৃত ২৪ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়েছে। আটকদের মধ্যে রয়েছেন সোহেল রানা, ইকরামুল হক ওরফে ইমরান, ফয়সাল আহমেদ, পাপন, কালাম, মোক্তার হেসেন, ফারুখ, নূর হোসেন, মনির হোসেন, রুবেল হোসেন, টিটু, আব্দুল মতিন, বাহার, শুভ, মামুনুর রহমান জাবেদ, আব্দুর রহিম ও ফয়সাল।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। জনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us