ছবি: সংগৃহীত
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম আজ বৃহস্পতিবার রাজধানীর মুক্তাঙ্গনে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে বললেন, আওয়ামী লীগ চলে যাওয়ার পর বিভিন্ন বাসস্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড ও রাস্তাঘাট খালি ছিল। এখন বিএনপির ২০ লাখ লোক চাঁদাবাজিতে নেমে গেছে।
তিনি আরও বলেন, গত তিন মাসে ৩১ হাজার কোটি টাকার ঋণ খেলাপি হয়েছে। সরকার যেভাবে দেশ পরিচালনা করছে, তাতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসছে না বলে তিনি দাবি করেন।
‘আওয়ামী লীগ চলে যাওয়ার পর বিভিন্ন বাসস্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড ও রাস্তাঘাট খালি ছিল। এখন বিএনপির ২০ লাখ লোক চাঁদাবাজিতে নেমে গেছে। সুতরাং, সবকিছুতেই শুধু ‘নাই, নাই’ বললে হবে না।এলডিপি সভাপতি বলেন, আমি প্রথম দিন থেকেই বলেছি, সরকার পরিচালনার জন্য শিক্ষিত, দক্ষ ও জ্ঞানী মানুষের প্রয়োজন। ব্যাংক খেলাপিদের দিয়ে দেশ চালানো যাবে না, চোরদের দিয়ে দেশ চালানো যাবে না। অতীতে যাদের দুর্নীতির রেকর্ড রয়েছে, তাদের দিয়েও দেশ পরিচালনা সম্ভব নয়’-উল্লেখ করেন তিনি।
বর্তমান বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক নেতৃত্বকে সিদ্ধান্ত নিতে হবে বলেও যোগ করেন তিনি।