ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর চন্দ্র রায় ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা জানালেন হাসনাত
Advertise with us

যাত্রাবাড়ী, মুগদা ও তুরাগ থানায় বিভিন্ন অপরাধে জড়িত ও পরোয়ানাভুক্ত ৩০ জন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৫ আগস্ট ২০২৬   ৩৪ বার পঠিত
যাত্রাবাড়ী, মুগদা ও তুরাগ থানায়  বিভিন্ন অপরাধে জড়িত ও পরোয়ানাভুক্ত ৩০ জন গ্রেফতার

ছবি: ফাইল ছবি

যাত্রাবাড়ী, মুগদা ও তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ও পরোয়ানাভুক্ত ৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) পরিচালিত অভিযানে যাত্রাবাড়ী থানা পুলিশ ১২ জনকে গ্রেফতার করে। তারা হলেন- মনিরুল ইসলাম (৩৬), সোনা মিয়া (৩৮), ইব্রাহিম (২৫), কাউসার আলী (৩৫), ইসমাইল হোসেন (৩৫), জুয়েল (২৯), ফাহিম (১৭), সুমন (২৫), ইকবাল (২৭), বাবু (৩০), রাসেল (২৫) ও ইকবাল হোসেন (৪৫)।

একই দিনে মুগদা থানা পুলিশ ৯ জনকে গ্রেফতার করে। তারা হলেন- সুমন (২৫), বশির খান (৩৮), মিরাজ (৩৬), রিয়াজ শেখ (২২), রশিদ আহম্মেদ ফেরদৌস (৫০), শাকিল আহমদ চৌধুরী (৪২), জিহাদ (২৩), রাকিবুল (২৪) ও হাছিবুল (২৫)।

এছাড়া তুরাগ থানা পুলিশ পৃথক অভিযানে আরও ৯ জনকে গ্রেফতার করে। তারা হলেন- ওয়াশিম (২০), নিরঞ্জন কুমার (৩০), আসাদুল (২২), জুয়েল রানা (২০), রাজীব (১৯), ওয়াসিম (২০), মিজানুর রহমান (২৪), উজ্জ্বল মিয়া (২৩) ও স্বপন (২৭)।

ডিএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us