ঢাকা
০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
আপনার দলের লোকেরাই আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না: কর্নেল অলি জুলাই স্মৃতি জাদুঘরের সামনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জগন্নাথপুর-শান্তিগঞ্জের উন্নয়ন আর কখনো অবহেলিত থাকবে না: কয়সর এম আহমেদ এমপি ছাত্রদলের সন্ত্রাসনির্ভর রাজনীতি শিক্ষাঙ্গণগুলোতে চলতে পারে না : মামুনুল হক হাসিনা যে ভুল করেছে, আপনারা আবার সেই ভুল করছেন : মঞ্জু ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সংঘাতের রাজনীতি নয়, শান্তির বাংলাদেশ চাই: আজহারী তারেক রহমান ক্ষমতায় থাকবেন না, পতন শুরু হয়ে গেছে, বললেন পাটওয়ারী ৫ আগস্ট গণতন্ত্র পুনরুদ্ধারের অবিস্মরণীয় মাইলফলক, বললেন প্রধানমন্ত্রী পথ হারালে আবারও শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকেই: সাবেক প্রধান উপদেষ্টা
Advertise with us

হাসিনা যে ভুল করেছে, আপনারা আবার সেই ভুল করছেন : মঞ্জু

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৫ আগস্ট ২০২৬   ১১ বার পঠিত
হাসিনা যে ভুল করেছে, আপনারা আবার সেই ভুল করছেন : মঞ্জু

ছবি: সংগৃহীত

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, হাসিনা যে ভুল করেছে, আপনারা আবার সেই ভুল করছেন। তিনি বলেন, যদি আমার ভাইদেরকে হত্যা করার চেষ্টা করেন, আরও লক্ষবার গুপ্ত হতে বাধ্য হব।

বুধবার (৫ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা চিনতাম বিএনপিকে, আমরা চিনতাম বেগম খালেদা জিয়াকে-যিনি আপসহীন নেত্রী ছিলেন। আজকে যেই বিএনপিকে আমরা চিনি, এই বিএনপি আপসকামী বিএনপি।

মজিবুর রহমান মঞ্জু বলেন, আজকে তারা বলে অন্যদেরকে গুপ্ত। হাসিনা যে ভুল করেছে, আপনারা আবার সেই ভুল করছেন।

তিনি বলেন, যদি যুদ্ধ করতে আসেন, যদি যুদ্ধ লাগাতে আসেন, যদি রক্ত ঝরান, যদি আমার ভাইদেরকে হত্যা করার চেষ্টা করেন, আরও হাজার বার, লক্ষ বার আমরা গুপ্ত হতে বাধ্য হব। গুপ্ত হওয়া কোনো অন্যায় নয়।

মঞ্জু বলেন, পরিস্থিতির কারণে যদি আপনি অস্ত্র হাতে তুলে নেন, যদি আপনি রক্ত ঝরান, যদি আপনি আবু সাঈদ, মুগ্ধর মতো মায়ের বুক খালি করার চেষ্টা করেন, সকল কৌশল গ্রহণ করা আমাদের জন্য, সবার জন্য বৈধ।

মজিবুর রহমান মঞ্জু বলেন, বেনজীর কীভাবে মুক্তি পেল? আপনারা মিথ্যা কথা বলেছেন। আপনারা বলেছেন বেনজীরের নাকি আমাদের দুদকের মামলায় গ্রেপ্তার হয়েছে। প্রত্যেকটা কথা ভাই মিথ্যা ধরা পড়ে যায়। হাসিনার মিথ্যাও ধরা পড়ে গেছে। হাসিনা বলছে কয়েকদিন আগে যে উনি নাকি গোপালগঞ্জে যাওয়ার কথা ছিল, ঘুমের ঘোরে উনি দিল্লিতে চলে গেছেন।

তিনি বলেন, উনারা যে আমাদেরকে বলেছেন বেনজীরকে আনবেন, আনার ব্যবস্থা হচ্ছে— সব সত্য না মিথ্যা? সুতরাং, এই আপসকামী মিথ্যাবাদী রাজনীতি দিয়ে কোনো কিছু হবে না।

মজিবুর রহমান মঞ্জু বলেন, গণভোট এবং জাতীয় নির্বাচন দুটি ছিল জমজ ভাই, একদিনে হয়েছে। তারেক রহমান এবং আরাফাত রহমান— দুইজন কী? আপন ভাই। পৃথিবীর সবাই যদি আমরা চেষ্টা করি, উনাদের ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন করতে পারব? হায় বিএনপি! ক্ষমতায় বসার পর আপনারা জনরায় আর গণভোট দুটিকে বিচ্ছিন্ন করছেন, এর ফলাফল ভালো হবে না।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us