ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর চন্দ্র রায় ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা জানালেন হাসনাত
Advertise with us

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মাগুরায় শহীদদের প্রতি শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৫ আগস্ট ২০২৬   ৩৩ বার পঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবসে মাগুরায় শহীদদের প্রতি শ্রদ্ধা

ছবি: সংগৃহীত

যথাযোগ্য মর্যাদায় মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হচ্ছে। এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় শহরের ঢাকা রোডে নবগঙ্গা সেতু সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ, জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে নেতৃবৃন্দ মাগুরায় ৪ আগস্ট নিহত ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বীর কবর জিয়ারত করেন।

পরে শহরের নোমানী ময়দান জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান বলেন, ‘আমাদের লক্ষ্য একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা। জুলাই আন্দোলনের শহীদদের রক্তের ঋণ শোধ করার একমাত্র উপায় হলো একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা। যেখানে ঘুষ, দুর্নীতি ও অন্যায়ের কোনো স্থান থাকবে না।’

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us