ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর চন্দ্র রায় ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা জানালেন হাসনাত
Advertise with us

শিশু বলাৎকারের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ২৫ বার পঠিত
শিশু বলাৎকারের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

ছবি: ফাইল ছবি

কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের ধোকড়াকোল গ্রামে ১২ বছরের এক শিশু বলাৎকারের ঘটনা ঘটেছে। শিশুকে বলাৎকারের অভিযোগে সুজাউদ্দিন মোল্লা (৭০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) ধোকড়াকোল গ্রামে ওই শিশুটিকে বলাৎকারের ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত সুজাউদ্দিন আত্মগোপনে চলে যান। তবে সোমবার (৩ আগস্ট) উপজেলার ধোকড়াকোল পুলিশ ফাঁড়ির সদস্যদের তৎপরতায় তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে ফাঁড়ি থেকে খোকসা থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত সুজাউদ্দিন মোল্লা এর আগেও বিভিন্ন অজুহাতে এবং টাকার প্রলোভন দেখিয়ে এলাকার কোমলমতি শিশুদের সঙ্গে অনৈতিক ও অসামাজিক আচরণ করতেন। এলাকার মানুষ তার এমন লম্পট আচরণে আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার এসব পুরোনো অভিযোগের বিষয়েও নিবিড় তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, শিশু বলাৎকারের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us