ঢাকা
২৪ জুন ২০২৬
শিরোনাম
বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুই বেশি ভয়ংকর: মিয়া গোলাম পরওয়ার আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: ১১ দলের সমাবেশে নাহিদ বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী ‘আমার বন্ধু মহা জাদু জানে’ গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
Advertise with us

বিশ্ব দরবারে দেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   ৫ বার পঠিত
বিশ্ব দরবারে দেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

সমতা, ন্যায্যতা ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে তার সরব উপস্থিতি ও বিশ্বনেতাদের সঙ্গে মিথষ্ক্রিয়া দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

মঙ্গলবার চীনের দালিয়ানে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন।

সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি জানান, মালয়েশিয়ার সফল সফর শেষে প্রধানমন্ত্রী ২১ সদস্যের সংক্ষিপ্ত প্রতিনিধি দল নিয়ে চীনের দালিয়ানে পৌঁছান। সেখানে চীন সরকারের পক্ষ থেকে তাকে লাল গালিচা সংবর্ধনা ও সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রটোকলের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

মাহ্‌দী আমিন বলেন, ডব্লিউইএফ আয়োজিত সামার দাভোসে (২০২৬) অংশগ্রহণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকারপ্রধান হিসেবে দেশের বাইরে এটিই তার প্রথম কোনো বৈশ্বিক সম্মেলনে যোগদান। এ সম্মেলনে অংশগ্রহণের মূল লক্ষ্য দেশে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’- এই বার্তার মাধ্যমে বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থাশীল পরিবেশ নিশ্চিত করা।

ব্রিফিংয়ে জানানো হয়, সন্ধ্যায় ডব্লিউইএফের ‘ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ সেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন-পুনঃখনন, ২৫ কোটি বৃক্ষরোপণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ২০ শতাংশে উন্নীত করার নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। পাশাপাশি ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’-এর কার্যকর বাস্তবায়ন এবং পর্যাপ্ত জলবায়ু অর্থায়নের আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে মাহ্‌দী আমিন বলেন, “জলবায়ু কার্যক্রম কোনো ব্যয় নয়; এটি আমাদের সমৃদ্ধি, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য বিনিয়োগ।”

এছাড়া এদিন সন্ধ্যায় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে নৈশভোজে সস্ত্রীক অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, গিনি, মন্টিনিগ্রো এবং কাজাখস্তানের সরকারপ্রধানরাও উপস্থিত ছিলেন। এর আগে তিনি ডব্লিউইএফ প্রেসিডেন্ট আলোইস জভিংগির সঙ্গেও ফলপ্রসূ বৈঠক করেন।

আগামীকালের কর্মসূচি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মুখপাত্র জানান, বুধবার সকালে ডব্লিউইএফের ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের উদ্দেশ্যে হাই-স্পিড ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

মাহ্‌দী আমিন বলেন, দীর্ঘদিন পর বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন এমন একজন ‘স্টেটসম্যান’, যিনি জনগণের ভোটে নির্বাচিত। তিনি বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে কার্যকরভাবে ধারণ করছেন।

দালিয়ানে প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণ একদিকে যেমন নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ করছে, অন্যদিকে জাতীয় সক্ষমতাকে আরও শক্তিশালী করছে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930