ট্রাক্টরের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত ছবি: ফাইল ছবি
ঝিনাইদহে ট্রাক্টর-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে কামরুজ্জামান (৪০) নামে এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বড়াতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুজ্জামান সদর উপজেলার পাকা গ্রামের আনসার বিশ্বাসের ছেলে। এ ঘটনায় ইজিবাইক চালক মারাত্বক আহত হয়েছে। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ শহর থেকে ইজিবাইকযোগের নিজ গ্রামে ফিরছিলেন অকামরুজ্জামান। পথিমধ্যে সদর উপজেলার বড়াতলা বাজারে পৌচ্ছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক্টের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় চালক আহত হন। ঘটনার পরপর ট্রাক্টর চালক ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ওসি মো. কামরুজ্জামান।