ঢাকা
২৪ জুন ২০২৬
শিরোনাম
বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুই বেশি ভয়ংকর: মিয়া গোলাম পরওয়ার আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: ১১ দলের সমাবেশে নাহিদ বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী ‘আমার বন্ধু মহা জাদু জানে’ গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
Advertise with us

এক যুগ পর বিশ্বকাপে জয়ের দেখা পেল আলজেরিয়া

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   ১২ বার পঠিত
এক যুগ পর বিশ্বকাপে জয়ের দেখা পেল আলজেরিয়া

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে আলজেরিয়া। জর্ডানকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে ১২ বছর পর জয়ের স্বাদ পেল উত্তর আফ্রিকার দেশটি। প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেছে তারা।

দুই দলই নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হওয়ায় এই ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জর্ডান। এর ফলও পেয়ে যায় তারা। ম্যাচের ৩৬তম মিনিটে বক্সের ভেতরে বল পেয়ে শক্তিশালী শটে জালের ঠিকানা খুঁজে নেন নিজার আল রুশদান। তার এই গোলেই বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে এগিয়ে যায় জর্ডান। ওই গোলের সুবাদে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।

তবে প্রথমার্ধে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল আলজেরিয়াও। দলের অভিজ্ঞ তারকা রিয়াদ মাহরেজ এককভাবে গোলরক্ষকের মুখোমুখি হলেও সফল হতে পারেননি। জর্ডানের গোলরক্ষক ইয়াজিদ আবুলাইলা দুর্দান্ত সেভ করে দলকে এগিয়ে রাখেন।

বিরতির পর ম্যাচে বদলে যায় দৃশ্যপট। আক্রমণের তীব্রতা বাড়ায় আলজেরিয়া। ৬৯তম মিনিটে বদলি হিসেবে নামা নাদির বেনবুয়ালি কর্নার থেকে ভেসে আসা বলে চমৎকার হেডে গোল করে সমতা ফেরান। জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার মাত্র পঞ্চম ম্যাচ এবং দ্বিতীয় গোল।

সমতায় ফেরার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে আলজেরিয়া। ম্যাচের ৮২তম মিনিটে আমিন গোরি দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন। এরপর শেষ সময় পর্যন্ত লিড ধরে রেখে ২-১ গোলের মূল্যবান জয় নিশ্চিত করে আলজেরিয়ানরা।

এই জয়ের ফলে বিশ্বকাপে টিকে থাকার আশা জোরালো হলো আলজেরিয়ার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পেলে নকআউট পর্ব তথা শেষ ৩২-এ জায়গা করে নেওয়ার সম্ভাবনা উজ্জ্বল থাকবে তাদের। অন্যদিকে, এই হারে কঠিন সমীকরণের মুখে পড়েছে জর্ডান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930