ঢাকা
২৪ জুন ২০২৬
শিরোনাম
বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুই বেশি ভয়ংকর: মিয়া গোলাম পরওয়ার আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: ১১ দলের সমাবেশে নাহিদ বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী ‘আমার বন্ধু মহা জাদু জানে’ গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
Advertise with us

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   ৪ বার পঠিত
বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির  ছবি: সংগৃহীত

জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজে বের করুন। অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে।’ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে ‘আওয়ামী ফ্যাসিস্ট কতৃক সংঘটিত সকল গুম খুন ও গণহত্যার বিচার দাবি’তে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, দীর্ঘ সাড়ে ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের পর জনগণ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু বর্তমান সরকারের কর্মকাণ্ডে সেই প্রত্যাশা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে।

তিনি বলেন, ক্ষমতায় আসার আগে যারা হত্যা, গুম ও নির্যাতনের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এসে তাদের অবস্থান বদলে গেছে। বিচার তো হচ্ছেই না, বরং গত চার মাসে ৬০০ জনের বেশি মানুষ খুন হয়েছে।

শফিকুর রহমান বলেন, নিজেদের কর্মীদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ২০ কোটি মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা কতটুকু, সেটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয়করণ চলছে। ব্যাংক, বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয় প্রভাব বাড়ছে। এমনকি খেলার মাঠও দলীয় প্রভাবের বাইরে থাকছে না।

জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদ থেকে মুক্তির কথা বলে যদি আবার সেই একই পথে হাঁটা হয়, তাহলে জনগণ তা মেনে নেবে না। শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতেই হবে।

সমাবেশে তিনি আরও বলেন, গাইবান্ধায় ছাত্রশিবিরের এক তরুণ নেতাকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। হত্যা করে একজন মানুষকে দুনিয়া থেকে সরানো যায়, কিন্তু কোনো আদর্শকে নির্মূল করা যায় না।

তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ এ দেশের মানুষের হৃদয়ে গেঁথে আছে। কোনো শক্তিই সেই আদর্শকে মুছে ফেলতে পারবে না।

সরকারের উদ্দেশে তিনি বলেন, মজলুম ছিলেন, জালেম হবেন না। মেহেরবানী করে বিচারগুলো নিশ্চিত করুন।

বক্তব্যের শেষে তিনি বলেন, পুরাতন-নতুন কোনো ফ্যাসিবাদই আমরা মেনে নেব না। জীবন একটাই, সেই জীবন আল্লাহর জন্য, মানুষের জন্য উৎসর্গ করতে প্রস্তুত আছি।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্যে দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, উত্তরের আমির সেলিম উদ্দিন, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, এবি পার্টির সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, জাগপা সহ-সভাপতি রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930