ঢাকা
২৪ জুন ২০২৬
শিরোনাম
বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুই বেশি ভয়ংকর: মিয়া গোলাম পরওয়ার আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: ১১ দলের সমাবেশে নাহিদ বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী ‘আমার বন্ধু মহা জাদু জানে’ গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
Advertise with us

দূর থেকে দেখে লাভ হবে না আর: নুসরাত ফারিয়া

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   ১৩ বার পঠিত
দূর থেকে দেখে লাভ হবে না আর: নুসরাত ফারিয়া

দূর থেকে দেখে লাভ হবে না আর: নুসরাত ফারিয়া  ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

কখনও তিনি রূপালি পর্দার চঞ্চলা হরিণী। কখনও আবার সুরের মূর্ছনায় মাতিয়ে তোলা কণ্ঠশিল্পী। গ্ল্যামার আর ফ্যাশনে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ঝড় তোলে জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। এবার ধরা দিলেন নতুন রূপে। সাম্প্রতিক ছবিগুলো দিয়ে ভক্তদের মনে যেন একটু বেশিই দোলা দিলেন

ছবিতে দেখা যায়, ফারিয়ার পরনে রয়েছে নিকষ কালো রঙের পোশাক। তাঁর ওপর ছোট ছোট চুমকির কাজ যেন গভীর রাতের আকাশে তারার মেলা। গলায় জড়িয়েছেন গহনা এবং হাতে পরেছেন চুড়ি। আলতো করে বাঁকা করা চাহনি আর ঠোঁটের কোণে লেগে থাকা মৃদু হাসির মায়াজালে মুহূর্তেই কুপোকাত নেটিজেনরা। ছবির ক্যাপশনে লিখেছেন তাঁরই গাওয়া গানের লাইন— ‘দূর থেকে দেখে লাভ হবে না আর’।

image

ছবিগুলো পোস্ট করার পরপরই ভক্তদের লাইক আর কমেন্টের জোয়ার ভেসে এসেছে তাঁর ওয়ালে। একজন লিখেছেন, ‘আপনারা তো আসমানের তারা। ধরা-ছোয়া যায় না। দূর থেকেই দেখে যাই।’ ফারিয়া রূপের মায়ায় ডুবে একজন লিখেছেন, ‘পড়ে না চোখের পলক। কি তোমার রুপের ঝলক।’ আর একজন লিখেছেন,  ‘খোলা জানালা,দক্ষিণা বাতাসে তোমাকেই ভাবছি।’

মডেলিং ও উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ২০১৫ সালে ‘আশিকী’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে নুসরাত ফারিয়ার। এরপর ‘বাদশা দ্য ডন’, ‘বস-২’, ‘বিবাহ অভিযান’, ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর মতো সিনেমা দিয়ে নিজেকে প্রমাণ করেছেন তিনি। শুধু অভিনয় নয়, একজন গায়িকা হিসেবেও তিনি বেশ প্রশংসিত। তাঁর গাওয়া ‘পটাকা’, ‘আমি হাবিবী’ এবং সর্বশেষ ‘লোকে বলে’ দারুণ জনপ্রিয়তা পায়। ছবির ক্যাপশনটি মূলত তাঁর ‘লোকে বলে’ গানের একটি চেনা লাইন ‘দূর থেকে দেখে লাভ হবে না আর’। সূএ :ঢাকা মেইল ডটকম

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930