ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর চন্দ্র রায় ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা জানালেন হাসনাত
Advertise with us

বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ৩৮ বার পঠিত
বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

ছবি: সংগৃহীত

রংপুর বিভাগের পাঁচ জেলা ও সিলেট বিভাগের দুই জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এসব এলাকার নদ-নদীর পানিতে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রর পূর্বাভাসে বলা হয়েছে, কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং তৎসংলগ্ন উজানে আগামী ৩ দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল স্থিতিশীল আছে; যা আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ৭২ ঘণ্টায় নদীসংলগ্ন সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে; অপরদিকে তিস্তা নদীর পানি সমতল স্থিতিশীল আছে; যা আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার নদী কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।

এছাড়া আগামী ৪৮ ঘণ্টায় ধরলা নদী কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে; যার প্রেক্ষিতে বর্ণিত সময়ে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী ৫ দিন বৃদ্ধি পেতে পারে।

গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুপাই ও কংস নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে।

গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অপরদিকে গোমতী নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। এসব নদীর পানি সমতল আগামী তিন দিন বাড়তে পারে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us