ঢাকা
০২ আগস্ট ২০২৬
শিরোনাম
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে মামুনুল হক চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্তির ঘোষণা প্রতিমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী জুলাই আন্দোলনে গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: রুমন মিরপুরের পর এবার ফার্মগেট মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু ঢাবি ক্যাম্পাসে জুলাই-গ্রাফিতি পুনর্লিখন কার্যক্রম শুরু আজ
Advertise with us

গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০১ আগস্ট ২০২৬   ২০ বার পঠিত
গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক

ছবি: সংগৃহীত

কক্সবাজারে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেহেরঘোনা এলাকায় বিশেষ তল্লাশি চৌকি (চেকপোস্ট) তল্লাশির সময় তাদের আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত নজির আহাম্মেদ (৪৪) টেকনাফ উপজেলার শীলবনিয়া পাড়ার মৃত ফয়েজ আহাম্মেদের পুত্র। অপরজন মো. রিয়াজুল বখতিয়ার (৪৮), বরিশালের আগৈলঝাড়া পয়সা গ্রামের মৃত কিতাব আলি বখতিয়ারের পুত্র।

র‍্যাব-১৫ জানায়, চট্টগ্রাম থেকে প্রাইভেট কারযোগে মাদকের একটি বড় চালান কক্সবাজার অভিমুখে যাওয়ার খবর পেয়ে মেহেরঘোনা এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়।

শুক্রবার বিকালে সন্দেহভাজন সাদা সেডান কারটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে চালক ও যাত্রী পরস্পরবিরোধী তথ্য দেন। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় কারটিতে তল্লাশি চালিয়ে দুটি ট্রলি ব্যাগের ভেতর থেকে সুকৌশলে লুকানো ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ১ নম্বর আসামি নজির আহাম্মেদ একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে রাজধানী ঢাকার বংশাল, চট্টগ্রামের কোতোয়ালী ও বায়েজিদ বোস্তামী, ফেনী সদর এবং কক্সবাজারের টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ‘বিদেশি নাগরিক আইনসহ ৬টি মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে, আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ট্রলি ব্যাগে সাধারণ যাত্রীর বেশে মাদকের চালানটি সরবরাহ করা হচ্ছিল।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, প্রাইভেট কার ও মোবাইলসহ আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us