ঢাকা
০২ আগস্ট ২০২৬
শিরোনাম
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে মামুনুল হক চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্তির ঘোষণা প্রতিমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী জুলাই আন্দোলনে গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: রুমন মিরপুরের পর এবার ফার্মগেট মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু ঢাবি ক্যাম্পাসে জুলাই-গ্রাফিতি পুনর্লিখন কার্যক্রম শুরু আজ
Advertise with us

হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে মামুনুল হক

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০১ আগস্ট ২০২৬   ১৯ বার পঠিত
হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে মামুনুল হক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ৩১ জুলাই রাত ১১টায় ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলায় আহত আলিফকে দেখতে যান।

এ সময় তিনি আহত আলিফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসকদের সঙ্গে প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলেন। তিনি আলিফকে সান্ত্বনা দেন এবং মহান আল্লাহ তাআলার কাছে তার আশু আরোগ্য কামনা করেন।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী এবং ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক মুফতি সানাউল্লাহ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us