ঢাকা
০২ আগস্ট ২০২৬
শিরোনাম
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে মামুনুল হক চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্তির ঘোষণা প্রতিমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী জুলাই আন্দোলনে গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: রুমন মিরপুরের পর এবার ফার্মগেট মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু ঢাবি ক্যাম্পাসে জুলাই-গ্রাফিতি পুনর্লিখন কার্যক্রম শুরু আজ
Advertise with us

মিরপুরের পর এবার ফার্মগেট মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০১ আগস্ট ২০২৬   ১৬ বার পঠিত
মিরপুরের পর এবার ফার্মগেট মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পড়ে থাকা একটি চটের বস্তাকে কেন্দ্র করে বোমা আতঙ্কের সৃষ্টি হয়েছে। সন্দেহজনক ওই বস্তুটি ঘিরে রেখেছে পুলিশ। পাশাপাশি বিষয়টি পরীক্ষা করে দেখতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ঘটনাস্থলে আসার জন্য খবর দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য জানিয়েছেন।

ফার্মগেট মেট্রো রেল স্টেশনের নিচে চটের বস্তা ঘিরে সন্দেহ, বোমা সন্দেহে খবর দেয়া হয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিটকে।

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক
মিরপুরে মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ঘিরে রেখেছে পুলিশ
এ দিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় মেট্রোরেল স্টেশনে বোমাতঙ্ক দেখা দিয়েছে। বোমা সদৃশ বস্তু পাওয়ার সন্দেহে ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক
মেসেঞ্জারে আপত্তিকর কথোপকথন ভাইরাল, ছাত্রশক্তির নেতাকে অব্যাহতি
এদিন দুপুর ১২টার দিকে বোমা সদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

মিরপুর পুলিশের একটি সূত্র গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেছে।

পুলিশের সূত্রে জানা গেছে, মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছে একটি ব্যাগে বোমা সদৃশ কিছু পাওয়া গেছে। ভেতরে বোমাই আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেটি পরীক্ষার জন্য সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us