ছবি: ফাইল ছবি
যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
যারা গ্রেপ্তার হয়েছেন তারা হলেন— মেহেদী (২২), আব্দুর রহমান হৃদয় (২৬), জাহিদ হাসান সিয়াম (২০), সুমন (১৯), শহিদ (১৮), রাব্বি (২৩), ইমন (২০), ইউসুফ (১৮), শাকিল (২৪), শাহিন (২১), শামীম ওরফে শামু (২২) এবং অনিক হাসান (২৫)।
শুক্রবার (৩১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
নিয়াজ মেহেদী জানান, বৃহস্পতিবার (৩০ জুলাই) যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।