ঢাকা
০২ আগস্ট ২০২৬
শিরোনাম
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে মামুনুল হক চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্তির ঘোষণা প্রতিমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী জুলাই আন্দোলনে গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: রুমন মিরপুরের পর এবার ফার্মগেট মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু ঢাবি ক্যাম্পাসে জুলাই-গ্রাফিতি পুনর্লিখন কার্যক্রম শুরু আজ
Advertise with us

দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০১ আগস্ট ২০২৬   ২১ বার পঠিত
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক

ছবি: সংগৃহীত

সিটি কর্পোরেশনে দায়িত্বে থাকা অবস্থায় কেউ তা পালনে ব্যর্থ হলে তাকে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।

আজ শনিবার রাজধানীতে বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজিত ‘বর্জ্য শোভাযাত্রা এবং ক্লিনিং ডে’ উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, দূষণে সারা পৃথিবীতে ঢাকার অবস্থান খুব খারাপ। শহর পরিস্কার-পরিচ্ছন্ন না রাখতে পারলে আরও খারাপ হবে পরিস্থিতি।

এসময় সবাইকে নিজ দায়িত্বে শহর পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে আব্দুস সালাম বলেন, শহর পরিস্কার ও সবুজ রাখতে সবার অংশগ্রহণ প্রয়োজন। সিটি কর্পোরেশনের একার পক্ষে শহর পরিষ্কার রাখা সম্ভব নয়।পরে শাহবাগ থেকে একটি শোভাযাত্রা শুরু হয়, যা শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us