ঢাকা
২৪ জুলাই ২০২৬
শিরোনাম
লন্ডনে ৪র্থ পাইলটিয়ান টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম রাষ্ট্রপতি বিষয়ে বিএনপিকে বারবার সতর্ক করা হলেও বিষয়টি গুরুত্ব পায়নি: আসিফ মাহমুদ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার সুযোগ শুক্রবার ভারতজুড়ে বড় বিক্ষোভের ডাক, উত্তেজনা চরমে বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর: অর্থমন্ত্রী কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
Advertise with us

লন্ডনে ৪র্থ পাইলটিয়ান টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   ২৫ বার পঠিত
লন্ডনে ৪র্থ পাইলটিয়ান টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

ছবি: প্রতিনিধি

লন্ডন থেকে : প্রবাসে বসবাসরত সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে যুক্তরাজ্যের ইলফোর্ডের সেভেন কিংস পার্কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পাইলটিয়ান এল্যুমনাই আয়োজিত ৪র্থ পাইলটিয়ান টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬।

দিনব্যাপী এ আয়োজনে ৬টি দলে বিভক্ত হয়ে মোট ৬৬ জন প্রাক্তন শিক্ষার্থী মাঠে নামেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলোর পাশাপাশি প্রবাসে ছড়িয়ে থাকা সহপাঠীদের মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।

টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ ছিল ‘পাইলটিয়ান মাস্টার্স কাপ’। এতে ৫০ বছর ঊর্ধ্ব প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত পাইলটিয়ান হিরোস ও পাইলটিয়ান স্টারস দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। উপভোগ্য এ ম্যাচে জয়লাভ করে পাইলটিয়ান স্টারস।

মূল টুর্নামেন্টের ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে পাইলটিয়ান পাওয়ার হাউস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় পাইলটিয়ান রেঞ্জার্স। ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের জন্য জাহিদ ‘ম্যান অব দ্য ম্যাচ’ এবং পুরো টুর্নামেন্টে ধারাবাহিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ফাহিম ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন।

খেলাধুলার পাশাপাশি স্মৃতিচারণ, সৌহার্দ্যপূর্ণ আড্ডা ও আন্তরিক আপ্যায়নের মধ্য দিয়ে দিনটি প্রবাসী পাইলটিয়ানদের এক আনন্দঘন পুনর্মিলনীতে রূপ নেয়। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীরা এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ আয়োজন নিয়মিত অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিল Blue Stone Travel, SOS Remit, Kyiv Honey Co., Alif & Co. Chartered Accountants, GECC এবং CK Catering।

এ আয়োজনের :মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে সাপ্তাহিক পত্রিকা ও মাটি প্রতিদিন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031