ঢাকা
০৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী আর্থিক খাত রাজনীতিমুক্ত করার চেষ্টা চলছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী কুশল বিনিময়ে প্রধানমন্ত্রী: ‘তোমাদের ফুটবল আছে?’ ‘নেক্সট জুম্মাবার ফুটবল দেবো, ইনশাআল্লাহ।’ যুদ্ধ যখন অনিবার্য, মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন: জহির উদ্দিন স্বপন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির হিসেবে শপথ নিলেন সেলিম উদ্দিন ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে দেওয়া হবে না : নুর আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী টুকু যে বটতলায় কোরআন তিলাওয়াতে শোকজ হতো, সেখানেই আজ শিবিরের প্রকাশনা উৎসব : ফরহাদ আমার মতো লক্ষ লক্ষ নারীর রাজনীতিতে আদর্শ বেগম খালেদা জিয়া : এনসিপি নেত্রী মিতু রাজনৈতিক আশ্রয় ছাড়া মাদক কারবার সম্ভব নয়: ইশরাক হোসেন
Advertise with us

যুদ্ধ যখন অনিবার্য, মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন: জহির উদ্দিন স্বপন

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬   ১৮ বার পঠিত
যুদ্ধ যখন অনিবার্য, মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন: জহির উদ্দিন স্বপন

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন। ৩রা নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীর একটি অংশ আরো একটি অদ্ভুত্থান করেছিল। মাত্র তিন দিনের ব্যবধানে কর্নেল তাহেরের নেতৃত্বে খালেদ মোশাররফকে হত্যা করেছিল আরেকটি বাহিনী। এভাবেই কর্নেল তাহেরের নেতৃত্বে জাসদের সমর্থকরা আরো একটি বিপ্লবের ডাক দিয়েছিল।

অদ্ভুত্থান পাল্টা অদ্ভুত্থান জাতি যখন হতাশ হয়েছে। তখন, ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাত ২টার সময় যেমন করে মেজর জিয়া বলেছিলেন আমি মেজর জিয়া বলছি, শেখ মুজিব বিহীন বাংলাদেশে যেমন করে মেজর জিয়া মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, তখন মুজিব বিহীন বাংলাদেশে সেই দিন দিকনির্দেশনা হীন জাতিকে মুক্তিযুদ্ধে সিদ্ধান্ত দিয়েছিলেন যে মেজর জিয়া, সেই ১৯৭১ সালের ২৫ শে মার্চের মেজর জিয়াই আবার ১৯৭৫ সালের ৭ই নভেম্বর এই নৈরাজ্যের বাংলাদেশ সিপাহী জনতার অদ্ভুত্থানের মধ্য দিয়ে মুক্তি পেয়ে এসে জাতিকে বললেন আমারা বাংলাদেশে নতুনভাবে রাজনীতি করতে চাই। তার ডাকে শান্ত হলো বাংলাদেশ।

আওয়ামী লীগের ব্যর্থতার প্রেক্ষাপটে তৎকালীন অন্যান্য রাজনৈতিক দলের উপর জনগণের তেমন আস্থা ছিল না। শেখ মুজিবের ব্যর্থতা অন্যান্য দলের প্রতি আস্থার অভাব। এমন পরিস্থিতিতে ১৯৭১ সালের মেজর জিয়া এবং ৭৫ সালের জেনারেল জিয়া সমস্ত রাজনৈতিক দল, সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সমস্ত জাতিকে তিনি ঐক্যবদ্ধ করলেন এবং তিনি প্রথমেই যে কাজটি করলেন, সেটি হচ্ছে তিনি সমগ্র জাতিকে একটি ঐক্যবদ্ধ জাতীয় পরিচয় দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। কি সেই পরিচয়, সেই পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশী।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

আলোচনা সভার অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।

গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম কাজল, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, পৌর বিএনপির সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন প্রমুখ ।

Advertise with us
Advertise with us
Advertise with us