ঢাকা
০৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী আর্থিক খাত রাজনীতিমুক্ত করার চেষ্টা চলছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী কুশল বিনিময়ে প্রধানমন্ত্রী: ‘তোমাদের ফুটবল আছে?’ ‘নেক্সট জুম্মাবার ফুটবল দেবো, ইনশাআল্লাহ।’ যুদ্ধ যখন অনিবার্য, মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন: জহির উদ্দিন স্বপন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির হিসেবে শপথ নিলেন সেলিম উদ্দিন ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে দেওয়া হবে না : নুর আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী টুকু যে বটতলায় কোরআন তিলাওয়াতে শোকজ হতো, সেখানেই আজ শিবিরের প্রকাশনা উৎসব : ফরহাদ আমার মতো লক্ষ লক্ষ নারীর রাজনীতিতে আদর্শ বেগম খালেদা জিয়া : এনসিপি নেত্রী মিতু রাজনৈতিক আশ্রয় ছাড়া মাদক কারবার সম্ভব নয়: ইশরাক হোসেন
Advertise with us

৪০ মিনিটের ব্যবধানে রাজধানীর দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬   ৩১ বার পঠিত
৪০ মিনিটের ব্যবধানে রাজধানীর দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

মাত্র ৪০ মিনিটের ব্যবধানে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস ও প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে পৃথক সময়ে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাত ৯টা ৩০ মিনিটের দিকে সোনারগাঁও হোটেলের এক নম্বর গেটের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-সহ পুলিশের একাধিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তে কাজ করছে পুলিশ। একই সঙ্গে ঘটনার তদন্ত চলছে।

এর কিছুক্ষণ পর রাত ১০টা ১০ মিনিটের দিকে রাজারবাগ পুলিশ লাইনসের ৩ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পল্টন থানার ডিউটি অফিসার এএসআই সমহার বরুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা ওই বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তে কাজ চলছে।

Advertise with us
Advertise with us
Advertise with us