ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
যুক্তরাজ্যের বার্মিংহামে নবগঠিত সৈয়দ ফাউন্ডেশন (SYOD Foundation)-এর পরিচিতি সভা ও চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হয়েছে। গত ৮ জুলাই (বুধবার) সন্ধ্যা ৬টায় বার্মিংহামের একটি হলে আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত কমিউনিটি নেতৃবৃন্দ, সমাজসেবী, সংগঠক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহবির আহমদ সাব্বির -এর সভাপতিত্বে এবং সেক্রেটারি সৈয়দ রিয়াদ রায়হান ও ট্রেজারার মোহাম্মদ মাহিনুর রহমান কুরেশি-র যৌথ সঞ্চালনায় সভা পরিচালিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন মাজিদ থেকে তিলাওয়াত করেন ফাউন্ডেশনের সদস্য সৈয়দ তামিম আদনান। এরপর SYOD-এর ডিরেক্টর সৈয়দ মোশাররফ আলী, সৈয়দ সায়েদ আহমদ এবং সৈয়দ শরীফ আহমদ নবগঠিত পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিত অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিডারমিনস্টারের মেয়র সাজু মিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SYOD-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহআজম কুরেশি এবং সিনিয়র ডিরেক্টর সাজিদুর রহমান।
বার্মিংহামের বিশিষ্ট মুরুব্বী সৈয়দ আব্দুর রউফ, সৈয়দ আলী হাছান, মো. ফয়জুল হক, খালিছ মিয়া, মো. মতিউর রহমান, সৈয়দ কবির আহমদ, সৈয়দ সিদ্দিক আহমদ, সৈয়দ দুলাল, হাবিবুর রহমান সেলিম, সৈয়দ মোছাদিক আহমদ, হাফিজ সৈয়দ কফিল আহমদ, সৈয়দ মুয়াজিল আলী, মো. শাহিন আহমদ, সৈয়দ মুমশাদ আহমদসহ যুক্তরাজ্যের বিভিন্ন এলাকার কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দ মুকরামিন,সৈয়দ কিবরিয়া, সৈয়দ নাসির,সৈয়দ জয়েব, সৈয়দ জয়েদ, সৈয়দ মারুফ আহমদ, সৈয়দ মারজান হক, সৈয়দ জিয়াউল ইসলাম, ওলি আহমদ রুনু, ওমর মেহেদী রুনু, সৈয়দ শাহেদ ইমরান, জহিরুল হক লিটন, সৈয়দ মারহান হক ,মো. সাইদুর রহমান, সৈয়দ সুজন আলী, মল্লিক ওয়াহিদ মিয়া, সৈয়দ আব্দুল আলী,সৈয়দ উজায়ের, সৈয়দ জাবের আহমদ, মো. মজনু মিয়া, মাজিদুর হক, সৈয়দ সিরাত আহমদ, সৈয়দ জয়নাল, সৈয়দ মাসুদ আহমদ, সৈয়দ মাহমুদ, সৈয়দ মাহনুর, সৈয়দ আহমদ আলী, আব্দুল আওয়াল লালা, মো হোসেন আহমদ, সৈয়দ মুহিব আহমদ,মো ময়নুল ইসলাম, সৈয়দ লিপন, সৈয়দ আবু সজল, মো. আবু তারেক, সৈয়দ সবুজ মিয়া. সৈয়দ সুমন,মো রাসেল আহমদ, মুসাদিক আহমদ ,সৈয়দ নায়েব, সৈয়দ সাকির, সৈয়দ হাফিজুর রহমান, সৈয়দ মুসাদিক , সৈয়দ রাকিব, সৈয়দ শিপন,নাসির আহমদ, সৈয়দ ফরহাদ, সৈয়দ জাবের , মল্লিক আবিদ,সৈয়দ আদিল ,সৈয়দ রাজু ,সৈয়দ আমিন হক,সৈয়দ রুমন প্রমুখ।
বক্তারা বলেন, সৈয়দ ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও মানবকল্যাণমূলক সংগঠন। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সহায়তা প্রদান এবং মানবসেবামূলক কার্যক্রমকে আরও সম্প্রসারিত করাই এ সংগঠনের মূল লক্ষ্য। তারা ফাউন্ডেশনের মাধ্যমে দেশ-বিদেশের বিত্তবানদের মানবকল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের সম্মানে চ্যারিটি ডিনারের আয়োজন করা হয়। সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে ফাউন্ডেশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, তহবিল গঠন এবং সমাজসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত অতিথিরা সৈয়দ ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং মানবকল্যাণে সংগঠনটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।