ঢাকা
১৬ জুলাই ২০২৬
শিরোনাম
মাওলানা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ নতুন বাংলাদেশ গড়ার কারিগর হবে প্রান্তিক শিক্ষার্থীরা: মাহদী আমিন উত্তরা থেকে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীরা টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ বৈরি আবহাওয়ার কারণে এইচএসসি দিতে না পারাদের ফের সুযোগ, সংসদে শিক্ষামন্ত্রী নিউইয়র্কে ইউরোপীয় নেতাদের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির বৈঠক জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে যেমন হবে বাংলাদেশের একাদশ
Advertise with us

হামলায় হরমুজে প্রাণ হারানো নাবিকদের বেশিরভাগই ভারতীয়

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৫ জুলাই ২০২৬   ২১ বার পঠিত
হামলায় হরমুজে প্রাণ হারানো নাবিকদের বেশিরভাগই ভারতীয়

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের হামলায় হরমুজ প্রণালিতে গত ১ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত ১৬ জন নাবিক নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই ভারতীয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলেছে, নিহত ১৬ নাবিকের মধ্যে সাতজন ভারতের। যা মোট নিহতের ৪৪ শতাংশ।

এরমধ্যে মার্কিন সেনারা গত ৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত এমটি মারিভেক্স, এমটি সেত্তেবেলো, এমটি জালভির নামে তিনটি জাহাজে হামলা চালায়। এতে তিন ভারতীয় নাবিক প্রাণ হারান। অপরদিকে, ইরানের হামলায় আরও চারজন নিহত হন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়। এর মাত্র একদিন পরই গত ১ মার্চ এক ভারতীয় নাবিক হামলায় নিহত হন। তার জাহাজটি ওমান উপকূলে ছিল।

এছাড়া, পারস্য উপসাগর ও ওমান উপসাগরে হামলার কবলে পড়ে মৃত্যুর ঝুঁকিতে পড়েছিলেন ১৮০ ভারতীয় নাবিক।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031