ঢাকা
১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে এ সরকার বিএনপির সরকার না, হাসিনার সরকার : অলি আহমেদ ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে লং মার্চের গণজোয়ার বন্ধ করা সম্ভব নয় : নাহিদ ইসলাম হতাশ হয়ে মাথা গরম করবেন না : শফিকুর রহমান আবারও ভারতে ফিরছে আইপিএলের নিলাম পরমাণু অস্ত্র নিয়ে আইএইএ’র প্রস্তাব প্রত্যাখ্যান উত্তর কোরিয়ার রাজধানীর ২ শতাধিক চেকপোস্টে নিরাপত্তা জোরদার স্কুলে এক শিফটের পক্ষে সরকার, অবকাঠামো না থাকায় সীমাবদ্ধতা: গণশিক্ষা প্রতিমন্ত্রী গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল : এ পর্যন্ত গ্রেফতার ১৭৯
Advertise with us

প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   ১১২ বার পঠিত
প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা

ছবি: ফাইল ছবি

নরওয়ে ও ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি মাস থেকেই দেশ দুটির প্রবাসীরা এ সেবার আওতায় আসবেন। তবে কনস্যুলার সেবা সুইডেনের মাধ্যমে পরিচালিত হওয়ায় তাদের এনআইডি কার্যক্রমও সুইডেন থেকেই সম্পন্ন হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, চলতি মাসে নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, সিঙ্গাপুর ও বাহরাইনে ভোটার নিবন্ধন এবং এনআইডি কার্যক্রম শুরু করা হবে। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের তিন কমিশনার পৃথকভাবে সংশ্লিষ্ট দেশগুলো সফর করবেন।

তথ্য অনুযায়ী, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার আগামী ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সুইডেনে অবস্থান করবেন। অন্যদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুর সফর করবেন। সফর ব্যয় বহন করা হবে ইসির স্মার্টকার্ড (আইডিইএ-২) প্রকল্প থেকে।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান ও দক্ষিণ আফ্রিকাসহ ১৪টি দেশের ২৪টি মিশনে ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

ইসি জানিয়েছে, এসব দেশ থেকে এখন পর্যন্ত এক লাখের বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় ৩০ হাজার প্রবাসীর হাতে জাতীয় পরিচয়পত্র পৌঁছে দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, প্রবাসে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এনআইডির আবেদন গ্রহণ করা হয়। পরে দেশে যাচাই-বাছাই শেষে পরিচয়পত্র মুদ্রণ করে সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে আবেদনকারীদের কাছে তা পৌঁছে দেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us