ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট শিশুদের সঙ্গে সেলফি তুলে ক্রীড়া সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফোনে বদলে গেলো কেন্দ্র, ৩০ মিনিট বেশি সময় পেলেন পরীক্ষার্থীরা মাদক বহনকারীরাই ধরা পড়ে, ব্যবসার সঙ্গে জড়িতরা যায় সংসদে: রুমিন মেয়র প্রার্থী হতে শিবির ছাড়লেন সাদিক কায়েম, জকসু ভিপিরও বিদায় শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি প্রস্তুত করা হচ্ছে: শিবির সভাপতি জনগণের কল্যাণে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসবে: সড়কমন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সই
Advertise with us

পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা :

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৩ জুলাই ২০২৬   ২৫ বার পঠিত
পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা :

ছবি: সংগৃহীত

রাজশাহীর অন্যতম বিনোদন ও দর্শনীয় স্থান রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানাকে পূর্বের পূর্ণাঙ্গ রূপে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রাজশাহীর জনগণের দাবির কথা বিবেচনা করে কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানাকে পূর্বের পূর্ণাঙ্গ রূপে ফিরিয়ে আনা হবে। কী কী উন্নয়ন প্রয়োজন এবং কীভাবে এটি আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায়, তা সরেজমিনে দেখতে আমরা আজ পরিদর্শনে এসেছি।’

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী চিড়িয়াখানার বিভিন্ন অবকাঠামো, প্রাণীদের আবাসন এবং দর্শনার্থীদের সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। এ সময় প্রয়োজনীয় উন্নয়ন ও সম্প্রসারণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031