ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট শিশুদের সঙ্গে সেলফি তুলে ক্রীড়া সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফোনে বদলে গেলো কেন্দ্র, ৩০ মিনিট বেশি সময় পেলেন পরীক্ষার্থীরা মাদক বহনকারীরাই ধরা পড়ে, ব্যবসার সঙ্গে জড়িতরা যায় সংসদে: রুমিন মেয়র প্রার্থী হতে শিবির ছাড়লেন সাদিক কায়েম, জকসু ভিপিরও বিদায় শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি প্রস্তুত করা হচ্ছে: শিবির সভাপতি জনগণের কল্যাণে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসবে: সড়কমন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সই
Advertise with us

একটি শিশুর মতো গাছেরও পরিচর্যা করতে হবে: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৩ জুলাই ২০২৬   ২৪ বার পঠিত
একটি শিশুর মতো গাছেরও পরিচর্যা করতে হবে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

একটি শিশুকে যেমন আদর-যত্নে বড় করে তুলতে হয়, তেমনি একটি গাছকেও পরিচর্যার মাধ্যমে বেড়ে ওঠার সুযোগ করে দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শুধু চারা রোপণ করলেই হবে না, গাছের যত্ন নিশ্চিত করলেই বৃক্ষরোপণ কর্মসূচির প্রকৃত সুফল পাওয়া যাবে।

সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে সরকারের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, নির্বাচনের আগে সরকার খাল পুনঃখনন ও বৃক্ষরোপণকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেছিল। সেই ধারাবাহিকতায় সারাদেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বাংলাদেশে যে পরিমাণ গাছ থাকা দরকার, তা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ-জলবায়ুর যেসব সমস্যার মুখোমুখি বাংলাদেশ, তার সমাধানে সারা দেশে অনেক গাছ লাগাতে হবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে সরকারপ্রধান বলেন, আগে যেমন শীত পড়ত এখন তেমন পড়ে না, আবার গরমও বেড়েছে। কোথাও অতিবৃষ্টি, কোথাও দীর্ঘ সময় বৃষ্টি নেই। এই পরিস্থিতির প্রভাব কমাতে সারা দেশে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই।

তারেক রহমান বলেন, আজ আড়াই হাজার গাছের চারা রোপণ করা হচ্ছে। তবে চারা লাগিয়েই চলে গেলে হবে না। একটি শিশুকে যেমন বড় করে তুলতে হয়, তেমনি গাছকেও পরিচর্যা করতে হবে। গাছ বড় হলে ছায়া দেবে, বিশুদ্ধ বাতাস দেবে এবং ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে।

পরিবেশের যত্ন নিতে ও যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, দেশ সবার, তাই দেশের যত্ন সবার করতে হবে। দেশের পরিবেশ নষ্ট হলে দেশের ছোট-বড় সব মানুষেরই ক্ষতি।

খাল-নদী রক্ষার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, খাল ও নদীতে প্লাস্টিকের বোতল, পলিথিন ও আবর্জনা ফেলার কারণে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে বর্ষায় জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি বাড়ছে। খাল-নদী পরিষ্কার থাকলে তার সুফল স্থানীয় মানুষই ভোগ করবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031