ঢাকা
১৯ জুলাই ২০২৬
শিরোনাম
দেশের মানুষকে ভয় দেখানো যাবে না: ব্যারিস্টার ফুয়াদ যে কোনো সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে: নাহিদ আ.লীগের স্বাভাবিক মৃত্যু হয়েছে: অলি আহমদ বিএনপি দেশের আমূল কোনো সংস্কারের পক্ষে থাকতে চায় না: মামুনুল হক গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান চার বিশ্বকাপে মিলেছে ভবিষ্যদ্বাণী, এবার যাদের চ্যাম্পিয়ন বলছে ইএ স্পোর্টস সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী ট্রল-অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’
Advertise with us

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে ৩-২ হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৮ জুলাই ২০২৬   ৫১ বার পঠিত
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে ৩-২ হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

স্পোর্টস ডেস্ক : নাটকীয় এক লড়াই শেষে ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একসময় ২-০ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে লিওনেল স্কালোনির শিষ্যরা।

ম্যাচের ১৫তম মিনিটে ইয়াসের ইব্রাহিমের গোলে এগিয়ে যায় মিশর। প্রথমার্ধেই সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু লিওনেল মেসির নেওয়া পেনাল্টি দারুণ দক্ষতায় রুখে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর। ফলে বিরতিতে ১-০ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে আফ্রিকার দলটি।

দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে মোস্তফা জিকোর গোলে ব্যবধান দ্বিগুণ করে মিশর। তখন অনেকেই ধরে নিয়েছিলেন, বড় অঘটনের পথে এগোচ্ছে ম্যাচ। তবে শেষ ১৫ মিনিটে বদলে যায় পুরো দৃশ্যপট।

৭৯তম মিনিটে ক্রিস্তিয়ান রোমেরোর হেডে ব্যবধান কমায় আর্জেন্টিনা। চার মিনিট পর ৮৩তম মিনিটে অধিনায়ক লিওনেল মেসি সমতাসূচক গোল করে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজের হেডে আসে জয়সূচক গোল। অবিশ্বাস্য এই প্রত্যাবর্তনে ৩-২ গোলের জয় নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে আর্জেন্টিনা।

ম্যাচজুড়ে মিশর দারুণ লড়াই করলেও শেষ মুহূর্তের চাপে রক্ষণভাগ ভেঙে পড়ে। অন্যদিকে, কঠিন পরিস্থিতিতেও হাল না ছেড়ে আক্রমণ চালিয়ে যাওয়ার পুরস্কার পায় আর্জেন্টিনা। বিশ্বকাপের নকআউট পর্বে এই জয় টুর্নামেন্টের অন্যতম স্মরণীয় প্রত্যাবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031