ঢাকা
০৭ জুলাই ২০২৬
শিরোনাম
সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজারের বেশি পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিজের লেখা ‘সবার আগে বাংলাদেশ’ শিক্ষার্থীদের উপহার দিলেন প্রধানমন্ত্রী ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের এক সন্তান জুলাইয়ে শহীদ আরেকজনের ক্যানসার, মায়ের পাশে প্রধানমন্ত্রী সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে: নাহিদ ইসলাম সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতি প্রদর্শনীর নিন্দা হেফাজতের এনসিপির সমাবেশে হামলা: সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ আখতার হোসেনের জোর করে নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী আধুনিক নগর গড়তে প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার বিকল্প নেই : ডিএসসিসি প্রশাসক আমিরাতের লটারিতে বাজিমাত, রাতারাতি কোটিপতি প্রবাসী
Advertise with us

এক ছবিতে কাজ করেও শাহরুখের সঙ্গে ছবি তোলা হলো না খারাজের

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   ২৪ বার পঠিত
এক ছবিতে কাজ করেও শাহরুখের সঙ্গে ছবি তোলা হলো না খারাজের

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

বিনোদন ডেস্ক :হাসারসাত্মক থেকে সিরিয়াস চরিত্রে জুড়ি নেই টলিউড অভিনেতা খারাজ মুখোপাধ্যায়ের। এবার তাকে দেখা যাবে শাহরুখ খানের ‘কিং’ সিনেমায়। তবে এক সিনেমায় কাজ করেও শাহরুখের সঙ্গে ছবি তোলা হয়নি অভিনেতার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

শুটিং সম্পন্ন করে কলকাতায় ফিরেছেন খারাজ। প্রকাশ করেছেন শাহরুখের প্রতি মুগ্ধতা। শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘অসাধারণ অভিজ্ঞতা। দারুণ মানুষ শাহরুখ খান। কাজ ছাড়া কিছুই বোঝেন না। যতক্ষণ সেটে আছেন, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনাও করেন না। জোরে কথাও বলেন না। তাই অন্যেরাও একেবারে চুপ করেই কাজ করেন। ওনার শুটিং শুরু হয় দুপুর দুইটা থেকে, রাত দুইটা পর্যন্ত চলে। আমার জন্য সেটা খুবই সুবিধার হয়েছিল।’’

‘কিং’-এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে সুহানা খানের। শুটিং চলাকালীন খারাজ দেখেছেন সেটে মেয়েকে যত্নসহকারে দিক নির্দেশনা দিতেন কিং খান। খারাজের কথায়, ‘মেয়ের প্রথম ছবি বলে পুরোটাই গাইড করছেন। খুব কেয়ারিং। মেয়েকে সবটাই অভিনয় করে দেখিয়ে দিচ্ছেন। শুয়ে থাকার একটি দৃশ্য আছে সুহানার। সেটার শুটিং হচ্ছে, সেইসময় শোয়ার ভঙ্গিও নিজে অভিনয় করে দেখিয়ে দিলেন শাহরুখ। মাথাটা কীভাবে হেলিয়ে রাখতে হবে, সব দেখিয়ে দিচ্ছেন তিনি। বাবার সত্তা তো কাজ করছেই। অভিনেতা হিসেবে যেন সুহানার কোনো ত্রুটি না থাকে, সেই দিকটাও সমান গুরুত্ব দিয়ে দেখছেন নায়ক। সুহানার সঙ্গেই বেশিরভাগ দৃশ্য ছিল আমার। শাহরুখজির সঙ্গেও দৃশ্য ভাগ করেছি। তিনি প্রশংসা করেছেন, এটাই প্রাপ্তি।’

তবে এক সিনেমায় কাজ করেও শাহরুখের সঙ্গে ছবি তোলা হয়নি খারাজের। তিনি বলেন, ‘‘আমার শুটিং শেষের দিন দেখা করে বললাম, আপনি তো চরিত্রের লুকে আছেন। তাই ছবি তো তোলা যাবে না। আপনার একটা অটোগ্রাফ পাওয়া যাবে? আমি তা হলে স্মৃতিটুকু আমার কাছে রেখে দেব। নিজে থেকেই এগিয়ে এসে শাহরুখ বললেন, অবশ্যই! অটোগ্রাফ দিলেন। এ-ও বললেন, ‘আপনার অভিনয়ের প্রশংসা শুনেছি।’ আমিও ধন্যবাদ জানিয়ে তাঁকে বললাম, ‘খুব ভালো অভিজ্ঞতা হলো, আরও কাজ করার ইচ্ছা রইল আপনার সঙ্গে।’ মজা করে এও বললাম, ‘আর এই যে আমি আপনার সঙ্গে কাজ করলাম, এটা তো অনেকের কাছেই স্বপ্ন, আমিই না ঈর্ষার কারণ হয়ে যাই।’ শুনে হেসে ফেললেন শাহরুখ। এতটাই বিনয়ী যে, তিনি বললেন, ‘না না একেবারেই নয়’।’’

‘কিং’-এর চিত্রনাট্য লিখেছেন চিত্রনাট্যকার ও পরিচালক সুজয় ঘোষ। তার পরামর্শ অনুযায়ীই ছবিতে খারাজকে নির্বাচন করেন শাহরুখ। তবে গোপনীয়তা রক্ষায় চরিত্র নিয়ে মুখ খোলেননি অভিনেতা। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘কিং’। ছবিতে খারাজের ভূমিকা জানতে হলে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031