ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
দেশের মানুষকে ভয় দেখানো যাবে না: ব্যারিস্টার ফুয়াদ যে কোনো সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে: নাহিদ আ.লীগের স্বাভাবিক মৃত্যু হয়েছে: অলি আহমদ বিএনপি দেশের আমূল কোনো সংস্কারের পক্ষে থাকতে চায় না: মামুনুল হক গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান চার বিশ্বকাপে মিলেছে ভবিষ্যদ্বাণী, এবার যাদের চ্যাম্পিয়ন বলছে ইএ স্পোর্টস সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী ট্রল-অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’
Advertise with us

এক সন্তান জুলাইয়ে শহীদ আরেকজনের ক্যানসার, মায়ের পাশে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   ৪৫ বার পঠিত
এক সন্তান জুলাইয়ে শহীদ আরেকজনের ক্যানসার, মায়ের পাশে প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে বড় ছেলে শহীদ হওয়ার পর ছোট ছেলের ক্যানসারে আক্রান্ত হওয়ার কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া ফাতেমা তুজ জোহরার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৭ জুলাই) তিনি ক্যানসারে আক্রান্ত ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী জিসানের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি ফাতেমা তুজ জোহরাকে চাকরির আশ্বাস দেন।

মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এসব তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী জিসানের বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। একই সঙ্গে তার মা ফাতেমা তুজ জোহরাকে চাকরির আশ্বাস দিয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমা তুজ জোহরার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এর ঠিক দুই সপ্তাহ পর তিনি জানতে পারেন, তার ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান ক্যানসারে আক্রান্ত। সাত মাস পর স্বামীকেও হারান তিনি। একের পর এক এসব ঘটনায় পরিবারটি চরম সংকটে পড়ে।

সে সময় ক্যানসারে আক্রান্ত সন্তানের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে অসহায় হয়ে পড়া পরিবারটির পাশে দাঁড়ান বিএনপি চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।

শুরু থেকেই ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক, বর্তমানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানের তত্ত্বাবধানে জিসানের চিকিৎসা চলতে থাকে। আতিকুর রহমানের মাধ্যমে নিয়মিত জিসানের চিকিৎসার খোঁজখবর নিতেন তারেক রহমান।

বর্তমানে প্রধানমন্ত্রী হওয়ার পরও জিসানের চিকিৎসার যাবতীয় ব্যবস্থাপনার তত্ত্বাবধান অব্যাহত রেখেছেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031