ঢাকা
০৭ জুলাই ২০২৬
শিরোনাম
সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজারের বেশি পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিজের লেখা ‘সবার আগে বাংলাদেশ’ শিক্ষার্থীদের উপহার দিলেন প্রধানমন্ত্রী ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের এক সন্তান জুলাইয়ে শহীদ আরেকজনের ক্যানসার, মায়ের পাশে প্রধানমন্ত্রী সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে: নাহিদ ইসলাম সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতি প্রদর্শনীর নিন্দা হেফাজতের এনসিপির সমাবেশে হামলা: সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ আখতার হোসেনের জোর করে নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী আধুনিক নগর গড়তে প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার বিকল্প নেই : ডিএসসিসি প্রশাসক আমিরাতের লটারিতে বাজিমাত, রাতারাতি কোটিপতি প্রবাসী
Advertise with us

মিসরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ, ফিরতে পারেন তিন তারকা

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   ৩১ বার পঠিত
মিসরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ, ফিরতে পারেন তিন তারকা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লড়াইয়ে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে গেছে আর্জেন্টিনা। শেষ ষোলোর নকআউট ম্যাচে আজ মিসরের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। তাই এই ম্যাচে শক্তিশালী একাদশই মাঠে নামানোর পরিকল্পনা করছেন আর্জেন্টাইন কোচ।

কেপ ভার্দের বিপক্ষে জয় পেলেও সেই ম্যাচের একাদশে কয়েকটি পরিবর্তন আসতে পারে। আর্জেন্টিনার গণমাধ্যমের খবর, রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণে তিনটি বদল আনতে যাচ্ছেন স্কালোনি। ফাকুন্দো মেদিনা, থিয়াগো আলমাদা ও লাউতারো মার্তিনেজের জায়গায় প্রথম একাদশে দেখা যেতে পারে নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস ও হুলিয়ান আলভারেজকে।

যদিও ম্যাচের আগেই একাদশ নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন স্কালোনি। সংবাদ সম্মেলনে তিনি জানান, তার দল চূড়ান্ত করা আছে, তবে ম্যাচের আগে সেটি প্রকাশ করতে চান না। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, গণমাধ্যমে প্রকাশিত সম্ভাব্য একাদশ বাস্তবতার খুব কাছাকাছি।

দীর্ঘ ১৮ বছর পর আবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিসর। এর আগে ২০০৮ সালে একমাত্র দেখায় জয় পেয়েছিল আর্জেন্টিনা। তবে বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম মুখোমুখি হবে দুই দল। ম্যাচটির আরেকটি বড় আকর্ষণ লিওনেল মেসি ও মোহামেদ সালাহর সম্ভাব্য প্রথম আন্তর্জাতিক দ্বৈরথ।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ :

এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031