ঢাকা
২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে আমান-শিমুল বিশ্বাস অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ঋণের বোঝায় চীনের বাজেট সংকুচিত, স্তিমিত হচ্ছে অর্থনৈতিক গতি? পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ ২৩ নভেম্বরের মধ্যে মজুরি প্রস্তাব না দিলে আইনি পথে এগোবে বোর্ড: চেয়ারম্যান বিএনপির মিছিলে হামলা চালিয়ে ৩ মোটরসাইকেলে আগুন, আহত ৫ ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে দেশকে তাবেদার রাষ্ট্র হতে দেব না: প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা: পাটওয়ারী জামায়াতকে ঠেকাতে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে লিয়াজো করেছিল: সাদিক কায়েম
Advertise with us

গোপালগঞ্জে অতিরিক্ত ৭ প্লাটুন আনসার মোতায়েন, ৭ জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২১ নভেম্বর ২০২৬   ৩৯ বার পঠিত
গোপালগঞ্জে অতিরিক্ত ৭ প্লাটুন আনসার মোতায়েন, ৭ জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন

ছবি: সংগৃহীত

দেশের সাত জেলায় জননিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে নতুন করে সাত প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জেলাটিতে মোট ১৫ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

শনিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপালগঞ্জ ছাড়াও গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন, নারায়ণগঞ্জে চার প্লাটুন, খুলনায় চার প্লাটুন, মাদারীপুরে চার প্লাটুন এবং শরীয়তপুরে চার প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এসব সদস্য দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, আনসার সদস্যরা নিয়মিত টহল, স্থির নিরাপত্তা দায়িত্ব ও মোবাইল মুভমেন্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল এবং কৌশলগত পয়েন্টে নজরদারি করছেন। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us